ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভালোবাসা দিবস উপলক্ষে রাণীশংকৈলে ফুলের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৩-২-২০২৩ বিকাল ৫:৪০
বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফুল ব্যবসায়ীদের ব্যস্ততা বেড়েছে। বিশেষ দিন সামনে রেখে বাহারি ফুলের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। দুদিনে বাগান মালিক ও ব্যবসায়ীরা হাজার হাজার টাকার ফুল বিক্রি করবেন এমনটাই আশা করছেন। অনেক ব্যবসায়ী ফুলে ক্যাপ পরিয়ে রেখেছেন। বিক্রির ২/৩ দিন আগে ক্যাপ খুলে তা বিক্রি করবেন।
 
সরেজমিনে দেখা গেছে, উপজেলা শহরের বিভিন্ন বাজার, সড়কের মোড় আবাসিক এলাকায় টাটকা ফুল নিয়ে বসেছেন মৌসুমী ফুল ব্যবসায়ীরা। জানা গেছে, বসন্তবরণ ও ভালোবাসা দিবসকে ঘিরে রাণীশংকৈলে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। সারা বছর টুকটাক করে ফুলের ব্যবসা চললেও ব্যবসা জমজমাট হয় পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে। সব মিলিয়ে দেখা গেছে পাইকার, বাগান মালিক ও ব্যবসায়ীরা ফুল নিয়ে বাড়তি বিক্রি ও বাড়তি আয়ের জন্য ব্যস্ত রয়েছেন।
 
কয়েক বছর আগেও ফুলের এমন কদর ছিল না। সময় পল্টানোর সঙ্গে সঙ্গে এখন সর্বত্রই ফুলের কদর বেড়েছে। ব্যবসায়ীরা লাল গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, কসমস, ডালিয়া, টিউলিপ, কালো গোলাপ, ঝুমকা লতা, গাজানিয়া, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ফুলের পসরা সাজিয়ে বসে আছেন।
 
পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ছাড়াও সামনে রয়েছে একুশে ফেব্রুয়ারি। এই ৩টি দিবসকে সামনে রেখে বাগান মালিক ও ব্যবসায়ীদের দম ফেলার ফুসরত নেই।
 
রাণীশংকৈল পৌর শহরের ফুল ব্যবসায়ী কাজিমুল ইসলাম সকালের সময়কে জানান, এবার বসন্তের প্রথম দিনই ভালোবাসা দিবস। এ কারণে ফুলের চাহিদা বেশি। বিক্রিও হচ্ছে ভালো দামে। বসন্ত ও ভালোবাসা দিবসে প্রতিটি গোলাপ মানভেদে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির