কুতুবদিয়ায় মালেক শাহ্ (রহ.)'র বার্ষিক ফাতেহা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি
কক্সবাজারের কুতুবদিয়ায় আল্লামা শাহ্ আবদুল মালেক আল-কুতুবী (রাহ:)'র ২৩তম বার্ষিক ফাতিহা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রধান দিবস আগামী ১৯ ফেব্রুয়ারি রবিবার হলেও ১৭ ফেব্রুয়ারি হতে হাজার হাজার ভক্ত- অনুরক্তের জমায়েত শুরু হয় কুতুব শরীফ দরবারে। তবে যত লোক সমাগম হোকনা কেন থাকা-খাওয়ার নজিরবিহীন সু-ব্যবস্থা রয়েছে বলে দরবার কর্তৃপক্ষ জানিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, ১৭,১৮ ও ১৯ ফেব্রুয়ারি কয়েক লাখ ভক্তের সমাগম ঘটে কুতুব শরীফ দরবারে। এসময় কোন মহিলা না আসার জন্য অনুরোধ জানিয়েছেন দরবার পরিচালক। আগত মুসল্লীদের ওয়াজ-নসিহত শ্রবন, যিকির-আযকার, থাকা-খাওয়া ও রানা-বান্নার জন্য বিশাল প্যান্ডেল নির্মাণকাজ সমাপ্তির পথে। ১৪ ফেব্রুয়ারি হতে ভক্তদের আসা-যাওয়ার সুবিধার্থে পেকুয়ার মগনামা জেটিঘাট ও কুতুদিয়ার দরবার জেটিঘাটে পল্টুনের ব্যবস্থা করা হয়েছে ।
এ শীত মৌসুমে কুতুবদিয়া চ্যানেল পুকুরের মত শান্ত থাকায় নিরাপদে আসা-যাওয়া করা যাবে রাতদিন সমানতালে।আসন্ন বার্ষিক ফাতেহা উপলক্ষে কুতুব শরীফ দরবারে আগত লাখ লাখ ভক্ত-অনুরক্তদের সুবিধার্থে বিভিন্ন জেটি ও পারাপারঘাটে ভাড়া আদায় ব্যবস্থা সহনীয় অবস্থায় রাখাসহ শান্তিশৃঙ্খলা অক্ষুন্ন রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করার জন্য প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন দরবার পরিচালক ও গদিনশীন শাহ্জাদা হযরত আলহাজ্ব মুহাম্মদ শেখ ফরিদ আল-কুতুবী (মা.জি.আ.)।
দরবার পরিচালিত কিছু কার্যক্রমঃ দরবার পরিচালিত অনেকগুলো কার্যক্রমের মধ্যে রয়েছে রওজা ও পাঞ্জেগানা, বায়তুর রহমান আল-কুতুবী জামে মসজিদ, দারুল হিকমা আল-মালেকিয়া দাখিল মাদরাসা ও নুরানী প্রশিক্ষণ কেন্দ্র, শাহ্ মালেকিয়া শামসুন নুর হেফজখানা, আল-মালেকিয়া এতিমখানা, রিয়াজুল জান্নাত ফোরকানিয়া মাদরাসা, কুতুবদিয়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, কুতুবদিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, হজ্ব কাফেলা ও ইসলামী গবেষণা কেন্দ্র, দরিদ্র কল্যাণ তহবিল (যাকাত ফান্ড), মুসাফির খানা, প্রচার ও প্রকাশনা বিভাগ, আল মালেকিয়া বয়স্ক শিক্ষা কেন্দ্রসহ প্রতি চন্দ্রমাসের ১২ তারিখ মাসিক ফাতেহা।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২