৪ দিনেও মেলেনি নিখোঁজ নৌকার মাঝির
রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীতে বালু উত্তোলনকারী ড্রেজার নৌকার সাথে সাম্পানের ধাক্কায় নদীতে ছিটকে পড়ে এক সাম্পান মাঝি নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার চারদিন পেরিয়ে গেলেও মেলেনি তার খোঁজ। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার উদ্ধার অভিযান চালালেও রোববার থেকে বন্ধ ছিল তাদের অভিয়ান। এদিকে নিখোঁজ মাঝিকে খুঁজে পেতে চারদিন ধরে নদীর পাড়ে চলছে স্বজনদের আহাজারি।
এর আগে শুক্রবার (১০ জানুযারী) বিকেলে উপজেলার বেতাগী ইউনিয়নের গার্ডবাড়ি এলাকায় কর্ণফুলী নদীর মুখে ঘটনাটি ঘটে।
নিখোঁজ মাঝির নাম মো. এসকান্দর প্রকাশ বাচা মিয়া (৫৫)। সে বেতাগী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আমিরপাড়ার মৃত মো. ইসমাঈলের ছেলে।
স্বজনরা জানান, এসকান্দর কর্ণফুলী নদীতে যাত্রী পারাপারসহ ড্রেজিংয়ের কর্মচারীদের খাবার আনা নেওয়ার কাজ করতেন। শুক্রবার বিকাল ৩টার দিকে কর্ণফুলীতে বালু উত্তলনকারী ড্রেজার নৌকার সাথে সাম্পানের ধাক্কা লাগে। এসময় সাম্পানে থাকা এসকান্দর প্রকাশ বাচা মিয়াসহ আরও একজন নদীতে ছিটকে পড়ে যায়। ড্রেজার নৌকায় থাকা কর্মীরা একজনকে উদ্ধার করলেও বাচা মিয়াকে উদ্ধার করতে পারেনি তারা। তিনদিন পার হয়ে গেলেও তার খোঁজ আমরা এখনো পায়নি।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন জানান, "শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ মাঝিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। রোববার থেকে তল্লাশি বন্ধ রয়েছে। শেষ খবরে তাকে এখনো পাওয়া যায়নি"।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied