শহীদ আহসান উল্লাহ মাস্টার আন্তঃব্লক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হলো শহীদ আহসান উল্লাহ মাস্টার আন্তঃব্লক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সোমবার বিকেলে ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ এর সভাপতিত্বে এবং টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম ইসলামের সার্বিক তত্ত্বাবধানে দত্তপাড়া দিঘির পার মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, জিসিসি'র ৪৯নং ওয়ার্ড এরশাদনগর এলাকার ৮ টি ব্লক নিয়ে গঠিত হওয়া ৮ টি দল নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিলো। এর মধ্যে ফাইনালে উঠেছিল ২ নং ব্লক একাদশ এবং ৪ নং ব্লক একাদশ। ফাইনালে ০৩/০৪ গোলে জয় লাভ করে ২ নং ব্লক যুবলীগের সভাপতি মুলহাস মৃধার নেতৃত্বাধীন ২ নং ব্লক একাদশ। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খেলা চলাকালীন সময় পুরো মাঠে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদের সভাপতিত্ব ও ৪৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল জলিল গাজীর সঞ্চালনায় আয়োজিত ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এম পির উপ-পুলিশ কমিশনার মাহবুব-উজ-জামান (পি পি এম), অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ দহ্মিন) হাফিজুল ইসলাম, সহকারি পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মেহেদী হাসান দিপু, ৪৬ নং ওয়ার্ড কাউন্সি0লর নুরুল ইসলাম নুরু, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, সাধারণ সম্পাদক কাজল, সাবেক ছাত্রলীগ নেতা মুক্তার হোসেন খলিফা, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মোঃ হুমায়ুন কবির বাপ্পি, সাবেক ছাত্রলীগ নেতা কাজী মঞ্জু প্রমুখ।
এসময় আরোও উপস্তিতি ছিলেন, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু আলম, ওয়ার্ড তাতী লীগের সভাপতি আব্দুল্লাহ খান ইমন, সাধারণ সম্পাদক মোস্তফা আকতাব, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী রায়হান সরদার, ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি প্রার্থী হায়দার খান প্রমুখ।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
Link Copied