লালমোহনে প্রায় ৪০ হাজার শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল
ভোলার লালমোহনে প্রায় ৪০ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ৫ থেকে ২১ জুন পর্যন্ত পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে শনিবার (২৯ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।
সভায় বলা হয়, ক্যাম্পেইন চলাকালে ৬-১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি নীল রংয়ের এবং ১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবার উপজেলায় ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৪ হাজার ৫০৮ এবং ১২-৫৯ মাস বয়সী ৩৪ হাজার ৯২২ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। বাদ যাবে না উপজেলার বিচ্ছিন্ন চর কচুয়ার শিশুরাও।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মহসিন খান প্রমুখ।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান