ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

রায়গঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন মেলা ও পুরস্কার বিতরণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৪-২-২০২৩ দুপুর ৩:০

প্রকৃতিতে লেগেছে রঙের ছোঁয়া। (১৪ ফেব্রয়ারি) ভালোবাসা দিবসে প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্তও। অর্থাৎ ভাষার মাস পহেলা ফাল্গুন আর ভ্যালেনটাইন্স ডে একই দিনে। দিনটি উদ্‌যাপনে সারা দেশে তাইতো নানা আয়োজন।সেই অংশ হিসাবে সিরাজগঞ্জের রায়গঞ্জে ভাষার মাসে এই দুটি দিবসে ভিন্ন এক আয়োজন করেছে উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ। দিনটিতে গনপ্রজাতন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার লক্ষে এই ইউনিয়ন পরিষদের  উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন মেলার আয়োজন করা হয়েছে।

ব্যতিক্রম এই মেলায় ইউনিয়নের বাসিন্দারা এসে তথ্য দিয়ে সহযোগিতা করেই মাত্র ২দিনেই হাতে হাতে পেয়ে যাচ্ছেন জন্ম ও মৃত্যু নিবন্ধন। মেলায় রয়েছে ৩টি বুথ। বুথে এসে তথ্য দিয়ে একজন নাগরিক খুব সহজেই পাচ্ছেন জন্ম ও মৃত্যু সনদ।আর ১-৪৫ দিনের শিশুদের জন্ম নিবন্ধন সম্পন্ন করলেই দেওয়া হচ্ছে পুরস্কার। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশনায় আর সচিবের কাজের গতিতে গ্রাম পুলিশ আর ইউপি সদস্য মাত্র ২দিনেই জন্ম ও মৃত্যু নিবন্ধন পৌছে দিচ্ছেন বাড়ি বাড়ি।

ব্যতিক্রম ই ৪৫দিনে নিবন্ধিত শিশুকে জন্ম সনদ প্রদান ও পিতা মাতাকে পুরস্কার প্রদানে এক অনুষ্ঠানের আয়োজন করেন ধামাইনগর ইউনিয়ন পরিষদ।অনুষ্ঠানটি ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমনের সভাপতিত্বে ও  সচিব রোজিন পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার উপ পরিচালাক(উপ সচিব)স্থানীয় সরকার মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন সহকারী রেজিস্ট্রার জেনারেল (আইন ও গবেষণা)রেজিস্ট্রার জেনারেল কার্যালয়,জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার সামিউল ইসলাম রাহাদ,এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল, রায়গঞ্জ উপজেলা ভূমি সহকারী তানজীল পারভেজ সহ স্থানীয় প্রিন্ট,অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা। 

উল্লেখঃ ০-৪৫দিনের শিশুদের পিতা ও মাতাকে জন্ম সনদ ও ০-৪৫দিনের মৃত্যু সনদসহ পুরস্কার প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দীর্ঘ হবে : স্থানীয় সরকার মন্ত্রী

সাতক্ষীরায় গ্রাম পুলিশের অভিনব কায়দায় প্রবাসীর টাকা আত্মসাৎতের অভিযোগ

রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন

কাশিমপুর কারাগারে স্ত্রীর সাথে দেখা করতে এসে ইয়াবাসহ আটক ১

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোনের বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন

ভবদহ অধ্যুষিত মুক্তেশ্বরী নদীর বেড়িবাঁধ ধ্বসে গিয়ে নতুন করে ৫ গ্রাম প্লাবিত

লাকসামে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবশে

চরফ্যাশন-মনপুরাকে পরিবেশবান্ধব পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : নুরুল ইসলাম নয়ন

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা সহ্য করা হবে না: মাওলানা আমিনুল ইসলাম

পাসওয়ার্ড জটিলতায় বন্দি কুড়িগ্রাম হাসপাতালের স্বাস্থ্য সেবা: কোটি কোটি টাকার সরঞ্জাম অচল, দুর্ভোগে রোগীরা

নাগেশ্বরী খাদ্যগুদামে বন্দি বানভাসীদের চাল, ফেরত গেছে টিসিবির চালও

পটিয়ায় ক্লার্ক নেতা তোহা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আল্টিমেটাম, মানববন্ধন

নড়াইল জেলা সমিতি, ঢাকার হস্তান্তর, দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত