এক বৈঠকে তিন মিটিং
কক্সবাজারের কুতুবদিয়ায় এক বৈঠকেই তিনটি মিটিং সম্পন্ন করেছে কুতুবদিয়া উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করে।
একই বৈঠকে আগামী ১৯ ফেব্রুয়ারী কুতুব শরীফ দরবারের বার্ষিক ফাতেহা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা এবং ঘাটে দূর্ঘটনা ও হয়রানি রোধে করনীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই মিটিংয়ের ফাইলপত্র গোছানো না থাকায় বিব্রতবোধ করেন ইউএনও। পরে কার্যালয়ে কর্মচারি সংকটের কথা উল্লেখ করেন তিনি।
সভায় বক্তারা জানান, দরবারের বার্ষিক ফাতেহা উপলক্ষে কয়েক লক্ষ মানুষের সমাগম হয় কুতুবদিয়ায়। এসময় নানা ধরনের ঘটনা-দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।
ঘাটে হয়রানি ও ভাড়া নৈরাজ্য বিষয়ে দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদের এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, করোনা পরিস্থিতিতে নির্দিষ্ট কোন কিছু না হওয়ায় সীমাবদ্ধতা ছিল। সভায় উভয় ঘাটে ভাড়া আদায়ের তালিকা সাইনবোর্ড করে প্রকাশ্যস্থানে টাঙানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ইজারাদারকে নির্দেশ দেয়া হয়।
দরবার ফাতেহায় সকল প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে ফায়ার সার্ভিস,পুলিশ প্রসাশন ও ঘাট ইজারাদার কর্তৃপক্ষকে আগাম প্রস্তুতিসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর দঞ্চঙ্গ্যা।
এসময় উপজেলার বীর মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা বি.কম, ওসি মিজানুর রহমান, এসিল্যান্ড জর্জ মিত্র চাকমাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দফতর, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied