ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদিক সম্মেলন


ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী photo ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী
প্রকাশিত: ১৪-২-২০২৩ দুপুর ৪:১২

গোয়ালন্দে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শনিবার (১১ ফেব্রুয়ারী) সাংবাদিক সম্মেলন করেছেন- মোঃ জাহাঙ্গীর হাওলাদার ও তার স্ত্রী মুক্তা খাতুন। জাহাঙ্গীরের বাড়ী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুনপাড়া মাল্লাপট্টি ব্রীজ এলাকায়। জাহাঙ্গীর ও তার স্ত্রী সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, রাজবাড়ী মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম ও কনেস্টবল তানভীর পরস্পর যোগসাজশে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। গত ১৮ ডিসেম্বর ২০২২ ইং তারিখে দৌলতদিয়া পুড়াভিটা নামক এলাকায় মোছাঃ পারভীন আক্তার (৫০) কে ২‘শ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করে। ওই মামলায় পারভীনসহ তাদেরকে জড়িয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে। থানার মামলা নং- ১৯(১২)২২। জাহাঙ্গীর হাওলাদার আরো জানান, তিনি পুরাতন একটি মাদক মামলায় ২০১৮ সালে বে-কসুর খালাশ পেয়ে বরিশাল জেলায় চলে যান এবং সেখানে তিনি পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করছেন। তিনি নিজস্ব  একটি প্রাইভেটকার ক্রয় করে নিজে চালক হিসাবে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করছেন। তিনি দীর্ঘদিন যাবত রাজবাড়ী জেলায় যাতায়াত না থাকিলেও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তার স্ত্রী মুক্তা খাতুন বর্তমানে ৯ মাসের অন্তসত্বা। জাহাঙ্গীর ও তার স্ত্রী উপস্থিত সাংবাদিকদের জানান, ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার চেয়ে ২৯ জানুয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী, মাদক  দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহা-পরিচালক, মহা-পুলিশ পরিদর্শকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। এ সময় তাদের সাথে একমাত্র পুত্র আবু হামজা (৭) উপস্থিত ছিল।    

রাজবাড়ী মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম জানান, জাহাঙ্গীর হাওলাদারের নামে একাধিক মামলা রয়েছে। হিরোইনের মামলাটি রাজবাড়ী মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক তদন্ত করছেন। তদন্তকারী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ১১ ফেব্রুয়ারী জানান, জাহাঙ্গীর হাওলাদার ও মুক্তা খাতুনের মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না। ছবি আছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ