ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন মেলা ও পুরস্কার বিতরণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৪-২-২০২৩ বিকাল ৫:৫১

প্রকৃতিতে লেগেছে রঙের ছোঁয়া। (১৪ ফেব্রয়ারি) ভালোবাসা দিবসে প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্তও। অর্থাৎ ভাষার মাস পহেলা ফাল্গুন আর ভ্যালেনটাইন্স ডে একই দিনে। দিনটি উদ্‌যাপনে সারা দেশে তাইতো নানা আয়োজন।সেই অংশ হিসাবে সিরাজগঞ্জের রায়গঞ্জে ভাষার মাসে এই দুটি দিবসে ভিন্ন এক আয়োজন করেছে উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ। দিনটিতে গনপ্রজাতন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার লক্ষে এই ইউনিয়ন পরিষদের  উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন মেলার আয়োজন করা হয়েছে।

ব্যতিক্রম এই মেলায় ইউনিয়নের বাসিন্দারা এসে তথ্য দিয়ে সহযোগিতা করেই মাত্র ২দিনেই হাতে হাতে পেয়ে যাচ্ছেন জন্ম ও মৃত্যু নিবন্ধন। মেলায় রয়েছে ৩টি বুথ। বুথে এসে তথ্য দিয়ে একজন নাগরিক খুব সহজেই পাচ্ছেন জন্ম ও মৃত্যু সনদ। আর ১-৪৫ দিনের শিশুদের জন্ম নিবন্ধন সম্পন্ন করলেই দেওয়া হচ্ছে পুরস্কার। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশনায় আর সচিবের কাজের গতিতে গ্রাম পুলিশ আর ইউপি সদস্য মাত্র ২দিনেই জন্ম ও মৃত্যু নিবন্ধন পৌছে দিচ্ছেন বাড়ি বাড়ি।

ব্যতিক্রম ই ৪৫দিনে নিবন্ধিত শিশুকে জন্ম সনদ প্রদান ও পিতা মাতাকে পুরস্কার প্রদানে এক অনুষ্ঠানের আয়োজন করেন ধামাইনগর ইউনিয়ন পরিষদ।অনুষ্ঠানটি ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমনের সভাপতিত্বে ও  সচিব রোজিন পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার জেনারেল ( অতিরিক্ত সচিব) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়,জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগ মোঃ রাশেদুল হাসান।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলার উপ পরিচালাক(উপ সচিব)স্থানীয় সরকার মোহাম্মদ তোফাজ্জল হোসেন,এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি রেজিস্ট্রার জেনারেল(আইন ও গবেষনা)রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধন স্থানীয় সরকার বিভাগ সামিউল ইসলাম রাহাদ,

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল, রায়গঞ্জ উপজেলা ভূমি সহকারী তানজীল পারভেজ সহ স্থানীয় প্রিন্ট,অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা। উল্লেখঃ ০-৪৫দিনের শিশুদের পিতা ও মাতাকে জন্ম সনদ ও ০-৪৫দিনের মৃত্যু সনদসহ পুরস্কার প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার