ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দর্শনায় পিস্তল সহ ১ রাউন্ড গুলি উদ্ধার


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ১৪-২-২০২৩ রাত ১০:৩৭
দর্শনায় আগ্নেয়াস্ত্র (পিস্তল) সহ ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ। ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ১ টার সময়  দর্শনা পৌরসভাধীন আনোয়ারপুর হঠ্যাৎপাড়া সাকিনস্থ জনৈক মোঃ আবুল হোসেন (৪৫), পিতা-আব্দুল সাত্তার এর ভুট্টা ক্ষেতের পূর্বপাশে জীবননগর টু চুয়াডাঙ্গাগামী পাকা সড়কের কালভার্টের নিচে জংলাময় স্থানে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানাগেছে,  
চুয়াডাঙ্গা জেলাবাসীকে মাদক এবং সন্ত্রাসমুক্ত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে ও যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা হতে ফিরিয়ে আনাসহ চুয়াডাঙ্গা জেলাকে সন্ত্রাসমুক্ত করার লক্ষে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এঁর দিক নির্দেশনায় প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় মাদকসহ জঙ্গি সংগঠনের সদস্য গ্রেফতার, অস্ত্র উদ্ধার, বিস্ফোরক ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার এবং আসামি গ্রেফতার দূর্ধর্ষ ডাকাত ও ছিনতাইকারী গ্রেফতার বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ, এইচ, এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নিরব হোসেন, এসআই (নিঃ) রাম প্রসাদ সরকার, সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ তুহিন হোসেন, এএসআই (নিঃ) শরিফুল ইসলাম, সঙ্গীয় ফোর্স  মাদক বিরোধী এবং চোরাচালান অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন দর্শনা পৌরসভা এলাকায় আনোয়ারপুর হঠ্যাৎপাড়া সাকিনস্থ জনৈক মোঃ আবুল হোসেন (৪৫), পিতা-আব্দুল সাত্তার এর ভুট্টা ক্ষেতের পূর্বপাশে জীবননগর টু চুয়াডাঙ্গাগামী পাকা সড়কের কালভার্টের নিচে জংলাময় স্থানে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় ঘটনস্থল হতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ১টি  LOTTO শপিং ব্যাগের মধ্যে হতে ১টি লোহার তৈরি আগ্নেয়াস্ত্র পিস্তল যাহার বডিতে ইংরেজিতে খোদাই করা MADE IN JAPAN এবং অপর পাশে  ইংরেজিতে খোদাই করা JAPAN NO 114 লেখা সহ ১ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন