প্রতারকের খপ্পরে পড়ে নিঃস্ব প্রবাসী জামাল
বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে পরিবারের জন্য জমানো ১ কোটি ৭৫ লাখ টাকা কৌশলে আত্মসাত করেছে একটি প্রতারক চক্র। এর ফলে বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছেন প্রবাসী জামাল উদ্দিন। সেই অর্থ উদ্ধারের জন্য পাগলপ্রায় জামাল ধর্ণা দিচ্ছেন থানা পুলিশসহ বিভিন্ন জনের দুয়ারে। পরিল্পিতভাবে প্রবাসীর পরিবারকে একের পর এক মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও ওঠেছে ওই চক্রটির বিরুদ্ধে।
জানা যায় উক্ত প্রবাসীর টেরিবাজারে দোকান বিক্রি করে এবং নিজের বৈধ টাকা দিয়ে বাকলিয়া এলাকায় একটি অনাথ আশ্রম নির্মাণ করার স্বপ্নের কথা জানালে প্রতারক চক্রটি প্রবাসীর হাতে থাকা ১ কোটি ৭৫ লক্ষ টাকার উপর লোভ ও কুনজর পড়ে। অনাথ আশ্রম করতে সহযোগিতা করবে বলে বাকলিয়া এলাকায় জাল দলিল দিয়ে জায়গা নিয়ে দেন। উক্ত জায়গা কেনার পর থেকে শুরু হয় ভয়ঙ্কর প্রতারণা। নগরীর বাকলিয়া থানাধিন নিরাপদ হাউজিং এর বাসিন্দা প্রবাসী মো. জামাল উদ্দিন গত শনিবার সংবাদ সম্মেলন করে অভিযোগ করে জানান, দীর্ঘ ১৫ বছর প্রাবাসে থাকাকালীন টেরিবাজারে পাইকারি কাপড়ের দোকান দেন। ২০১১ সালে মো. জামাল উদ্দিনের টেরিবাজার কাপড়ের দোকানে গিয়াস নামক ব্যক্তির সাথে পরিচয় এবং গিয়াসকে প্রবাসী মো. জামাল উদ্দিন মানব কল্যাণের জন্য একটি অনাথ আশ্রম প্রতিষ্ঠিত করার পরিকল্পনার বিষয়টি প্রকাশ করেন। গিয়াস পরিকল্পনার কথা শুনে মো. জামাল উদ্দিনের অনাথ আশ্রম প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ করে দিবে বলে সুসম্পর্ক গড়ে উঠে। টেরিবাজারের দোকান বিক্রয় করে কৌশলে আরও দুই প্রতারক মোহাম্মদ দিদারুল আলম ও মোহাম্মদ আলমগীরকে সাথে নিয়ে বিভিন্ন জাল দলিলের মাধ্যমে জমি ক্রয়ের নামে প্রবাসী জামাল উদ্দিনের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা আত্মসাৎ করে। টাকা আত্মসাৎ করে প্রতারকরা তার সাথে সম্পর্ক ছিন্ন করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। উক্ত টাকা দাবি করলে প্রবাসী জামাল উদ্দীনকে একের পর এক মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করে আসছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাসী মো. জমির উদ্দিন, জাহানারা বেগম, নূরে আক্তার, জান্নাতুল নাঈম, মো. সেলিমসহ প্রবাসীর পরিবারের সদস্যরা। প্রবাসীর পরিবারের দাবি টাকা আত্মসাত করে প্রভাবশালী চক্রটি সরকারি দলীয় রাজনীতির ছত্রছায়ায় বিভিন্নভাবে মামলা দিয়ে হয়রানি করে আসছে। বিয়ষটি সঠিক তদন্ত করে ন্যায় বিচার প্রার্থণা করেন প্রবাসীর পরিবারের সদস্যরা।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ