শরীয়তপুর জেলা কারাগারে আন্ত কারারক্ষী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
শরীয়তপুর জেলা কারাগারে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আন্ত কারারক্ষী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল পাঁচটায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা কারাগারের সুপার নেছার আলম। শরীয়তপুর জেলা কারাগারের জেলার দিদারুল আলম।
কারারক্ষীদের মধ্যে ব্যাচেলার এবং বিবাহিতদের মধ্যে আলাদা টিম করে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বিবাহিত দল ১-০ গোলে ব্যাচেলার দলকে পরাজিত করে শিরোপা অর্জন করে। প্রতিযোগিতায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিবাহিত দলের সৈনিক সাহেব আলী। ৮০ মিনিটের খেলায় প্রথমার্ধে কোন গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন বিবাহিত দলের ফরোয়ার্ড সৈনিক জাহিদ। খেলাটি পরিচালনা করেন ম্যাচ রেফারি শরীয়তপুর জেলা কারাগারের প্রধান কারা রক্ষী মোঃ রোকনুজ্জামান। ব্যাচেলার দলের খেলোয়াড়দের নাম, সৈনিক কাউসার, তারেক, রুবেল, মাসুদ ,জয় এবং অন্যান্য। বিবাহিত দলের খেলোয়াড়রা হচ্ছেন, সৈনিক সাহেব আলী, আলামিন, জাহিদ, রুবেল ,মোবারক ,ফাহিম। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপার নেসার উদ্দিন।
ম্যাচ রেফারি রোকনুজ্জামান দৈনিক সকালের সময় কে বলেন বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা কারাগারে মাঠে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ টি আমাদের সবাইকে উজ্জীবিত করবে।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই