ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাসের অভিযান


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ১৫-২-২০২৩ রাত ৯:১
রাজধানীর মিরপুর, কল্যাণপুর,ও মধ্য  পীরেরবাগ এলাকায়   বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান পরিচালনা করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন  এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।
 
বুধবার (১৫ ফেব্রুয়ারি) মিরপুর মাজার রোড এলাকায় বেলা ১১টা   থেকে  বিচ্ছিন্নকরণ অভিযান শুরু করে বিকাল ৫ টায় মধ্য পীরেরবাগ এলাকায় অভিযান পরিচালনা হয়। 
 
৭ টি বাড়িতে অভিযান পরিচালনা করে মোট  ৮৫টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসব অবৈধ লাইনের জরিমানা বাবদ  মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
 
ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট দিদারুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করছেন মিরপুর তিতাস জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহিদুর রহমান।
 
শাহিদুর রহমান বলেন, আমরা প্রতিনিয়ত এ ধরনের অভিযান পরিচালনা করে থাকি। অনেক বাসাবাড়িতে একটি বা দুটি বৈধ সংযোগ নিয়ে সেখান থেকে অন্যান্য লাইনগুলো টানা হয়, যা অবৈধ। আজকের অভিযানে আমরা অবৈধসহ বৈধ লাইনগুলোও কাটছি।পাশাপাশি জরিমানাও করছি। তিনি আরো বলেন  তিতাসের এই অভিযান অব্যাহত  থাকবে।

এমএসএম / এমএসএম

মনিরামপুরে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু

তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ

চাঁদা দাবির অভিযোগে আলেমকে মারধর ও অপমানের প্রতিবাদে তেঁতুলিয়ায় মানববন্ধন

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার

শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: গ্রেপ্তার এক

মধুখালীতে ভেজাল কালোজিরা বিক্রির অভিযোগ, বিক্রেতা লোপাট

মিসবাহুল উলূমের মুহাদ্দিসের বিরুদ্ধে ছাত্রী ও শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন বানা ইউপি চেয়ারম্যান

৪০ হাজার টাকা দিলে ১ লাখ পাবেন’ উপজেলা প্রাথমিক অফিসের অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগ

দলীয় মনোনয়ন পেলে কেরোয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লড়বেন শাহআলম

চন্দনাইশে এলডিপি থেকে বিএনপিতে যোগদানের পর এমপির দুই সচিবের দায়িত্বে আকতার ও মনজুর

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার