ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বিপিএল ফাইনাল দেখতে শেরে বাংলায় প্রায় ২৫ হাজার দর্শক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-২-২০২৩ বিকাল ৭:৫৫

বিপিএলের নবম আসরের ফাইনালে হোম অব ক্রিকেটে বাঁধভাঙা জোয়ারের মত দর্শকের ঢল। ফাইনাল শুরুর ঠিক সাড়ে তিন ঘণ্টা আগে বেলা ৩টায় দেশবরেণ্য রকস্টার জেমস, ব্যান্ড ওয়ারফেইজ আর ঢাকার মাকসুদের কনসার্ট দেখতে চারিদিক থেকে দর্শক আসতে থাকেন।

অন্য সব ম্যাচে খেলা শুরুর এক ঘণ্টা পরে শেরে বাংলা স্টেডিয়াম মুখরিত হতো দর্শক কলতানে। কিন্তু ফাইনাল বলে কথা! জেমসের বিখ্যাত ও অতি জনপ্রিয় ‘না জানে কই ক্যায়সে হায় ইয়ে জিন্দেগী’ গান দিয়ে কনসার্ট শেষ হওয়ার আগেই শেরে বাংলার প্রায় ৬০-৭০ ভাগ ভরে ওঠে দর্শকে।

তখনও ঘড়িতে সময় বিকেল সাড়ে ৫টা বাজেনি। সন্ধ্যা ৬টায় সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস যখন টস করতে মাঠের মাঝখানে এসে দাঁড়ালেন, তখনই স্টেডিয়াম দর্শকে ঠাসা।

টসের পরও ঢুকেছেন কেউ কেউ। তবে তাদের বেশিরভাগই আর জায়গা পাননি। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতে হচ্ছে তাদের। সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরুর আগেই ২৫ হাজার দর্শক আসন বিশিষ্ট স্টেডিয়াম শেরে বাংলা ভরে গেলো কানায় কানায়।

শাফিন / শাফিন

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের