ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নড়াইলে ইয়াবা ও চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২


নিশান শিকদার, নড়াইল  photo নিশান শিকদার, নড়াইল
প্রকাশিত: ১৬-২-২০২৩ রাত ১০:৫৪

নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা ও চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই জন। নড়াইলে ৪৬০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকার ফারুক হোসেন (১৯) ও কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের জিয়াউর রহমান (৩২)।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি’র তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস টিম নড়াইল সদর উপজেলার দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এ সময় কক্সবাজার জেলার টেকনাফ থানার ফারুক হোসেনের নিকট থেকে ৩১০ পিস এবং কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের জিয়াউর রহমানের নিকট হতে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।

অপরদিকে পৃথক একটি অভিযানে চুয়াডাঙ্গা জেলা থেকে চুরি হওয়া দুইটি চোরাই মোটরসাইকেল লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকা থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ।নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ