জুড়ীতে এসএম জাকির হোসাইন ফ্লাড লাইট টুর্নামেন্টের উদ্বোধন
মৌলভীবাজার জেলার জুড়ীতে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন ফ্লাড লাইট মিডিয়াম বার ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ইয়াং স্পোর্টিং ক্লাব হালগরা পুর্ব গোয়ালবাড়ীর আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, জুড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমদ লেমন, পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুহেল উদ্দিন, গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল কাইয়ূম, পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, সাধারন সম্পাদক মঈনুল ইসলাম মইন, শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ তাজুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা ফখরুল ইসলাম, জুড়ী উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ফয়সল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজি, প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন, ইয়াং স্পোর্টিং ক্লাবের এমরান আহমদ, সাকিল আহমদ,আবির চৌধুরী প্রমুখ। উদ্বোধনী খেলায় মাধবকুন্ড ফুটবল একাদ্বশ ২-০ গোলে এফসি সোনাতলাকে হারিয়ে জয়ী হয়।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার
Link Copied