ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খুলনা মেডিকেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ২৩দিন পর উদ্ধার


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৭-২-২০২৩ দুপুর ১১:৫৭

২৪ জানুয়ারি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নড়াইলের কালিয়া থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। নিঃসন্তান একটি পরিবার টাকার বিনিময়ে ওই নবজাতককে ক্রয় করেছিলেন বলে জানা যায়।
খুমেক থেকে নবজাতককে চুরি করে নিয়ে যাওয়া অজ্ঞাত নারীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এদিকে শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। একই সাথে তার পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক তোফায়েল হোসেন জানান, ২৪ জানুয়ারি বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই নবজাতক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ জানুয়ারি মামলার পর পুলিশ অভিযুক্ত ছয়জনের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ার পারকৃষ্ণপুর গ্রাম থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। শিশুটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। একইসঙ্গে পরিচয় নিশ্চিত হতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেয়া হয়।
নবজাতকের মা রানিমা বেগম জানান, তিনি তার বাচ্চাকে চিনতে পেরেছেন। তিনি তার বাচ্চাকে ফিরে পাওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২৪ জানুয়ারি সকাল ১০টার দিকে তারা হাসপাতালে ভর্তি হয়। দুপুরের দিকেই তিনি সুস্থ বাচ্চা জন্ম দেন। বিকেল পাঁচটার দিকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। তারা ছাড়পত্র নিয়ে বাগেরহাট ফকিরহাটে বাড়িতে যাওয়ার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের গেটে আসেন। এসময় নবজাতকের বাবা তুরাব আলি ও আত্মীয়স্বজন অ্যাম্বুলেন্স ভাড়া করা নিয়ে কথা বলছিলেন। অতিরিক্ত ভাড়া চাওয়া নিয়ে অ্যাম্বুলেন্স চালক ও রোগীর আত্মীয়স্বজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় তা হাতাহাতি পর্যন্ত পৌঁছায়। নবজাতকটি ছিল তার খালার কোলে। হাতাহাতি ঠেকাতে সে কোলে থাকা নবজাতককে পাশের এক নারীর কাছে দেয়। পরে পরিস্থিতি শান্ত হলে বাচ্চা নিতে গিয়ে দেখে ওই নারী সেখানে নেই। মুহূর্তের মধ্যে পুরো হাসপাতালে শোরগোল পড়ে যায়।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়