ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

‘দ্বিতীয় জীবন’ বইয়ের প্রকাশনা উৎসব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-২-২০২৩ দুপুর ১২:১০

সাহিত্যিক রিমি বাশারের প্রথম গল্পগ্রন্থ ‘দ্বিতীয় জীবন’ গ্রন্থটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়ে গেল গতকাল বুধবার ১৫ ফেব্রুয়ারি বইমেলা প্রাঙ্গণে। গল্পগ্রন্থটি প্রকাশ করেছে ঝুমঝুমি পাবলিকেশন্স। বইটিতে ব্যক্তি, সমাজ ও জনজীবনের নানামুখী চিত্র, টানাপোড়েন আর প্রেম-ভালোবাসার চালচিত্র নিবিড়ভাবে ফুটে উঠেছে।
সাহিত্যিক রিমি বাশার তার প্রকাশিত গল্পগ্রন্থ সম্পর্কে বলেন, আমার প্রত্যেকটি গল্পের পেছনে একটি বাস্তবতা রয়েছে। আমাদের চারপাশে এত গল্প আছে যে একজীবনে লিখে তার ভগ্নাংশও শেষ করা যাবে না। আমার গল্পগুলোতে আমি চেষ্টা করেছি পারিবারিক বন্ধন, মানুষের সুক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতি, নীতিনৈতিকতার সাথে গল্পের চরিত্রগুলোর প্রগাঢ় সম্পর্ক ইত্যাদি গভীরভাবে ফুটিয়ে তোলার। তবে আমি মনে করি, এজন্য  আমাদের গল্প বলার ঐতিহ্যে ফিরে যেতে হবে, সমসাময়িক বাস্তবতার নিরিখে গল্প রচনার চর্চা তৈরি করতে হবে। প্রকৌশলী রিমি বাশারের গল্পগ্রন্থঃ "দ্বিতীয় জীবন" বইটিতে চারটি মৌলিক গল্প আছে। প্রথমটি হৃদয়ের মণিকোঠা,  দ্বিতীয় ‘বইমেলায় একটি সন্ধ্যা এবং তাহারা’, তৃতীয় গল্প হচ্ছে ‘ভালোবাসি’ এবং চতুর্থ গল্পটি হচ্ছে  ‘দ্বিতীয় জীবন’ আর এরই নামে গল্পগ্রন্থের নামকরণ করা হয়েছে। এছাড়াও বইটি পড়ার সময় পাঠকের জন্য আরো কিছু চমক থাকছে।
অনুষ্ঠানে উপস্থিত সেভ পিপল ফ্রম আর্থকোয়াক এন্ড এনভায়রনমেন্টাল ডিজাস্টার (স্পিড) এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ডা: রিপন হোড় বলেন, তার লেখায় জীবনবাস্তবতা অনন্যভাবে ফুটিয়ে তোলার ধরন পাঠকের ভালো লাগবে বলে আশা করা যায়। তার চিত্রকল্পের দিকটি খুবই সমৃদ্ধ, পাঠকমন সহজেই আকৃষ্ট করে।
স্পিড এর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আহসান হাবিব স্বপন তার বক্তব্যে বলেন, প্রকৌশলী রিমি বাশারের গল্পগ্রন্থটি আমি পড়েছি। তার লেখায় এক গভীর ব্যঞ্জনা রয়েছে, বিশেষ করে গল্পের সমাপ্তিতে। রিমি বাশার একজন প্রকৌশলী হলেও হৃদয়ে তিনি একজন কবি, অন্তরে সাহিত্য নিয়ে ঘুরে বেড়ান। তার গল্পগন্থটি পাঠক আনন্দ নিয়ে পড়বে। 
এসময় স্পিড-এর সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আশিকুর রহমান তালুকদার (নিবিড়), আইসিটি সম্পাদক প্রকৌশলী রঞ্জন রায়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ লাবিবাসহ ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি