শরণখোলায় ছেলের হাতে বাবা খুন
বাগেরহাটের শরণখোলায় ছেলের হাতে মোঃ মতিউর রহমান (৭৫) নামের এক বৃদ্ধ খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর রাজাপুর জিবনদুয়ারী গ্রামে। পুলিশ ছেলে মোঃ আলাউদ্দিনকে (৩৮) গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে কিছুটা মানষিক ভারসাম্যহীন। শুক্রবার সকালে বাবার কাছে টাকা চায় সে। কিন্তু বাবা মতিউর রহমান টাকা না দেয়ায় আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে শীল নোড়া দিয়ে এলোপাতারী আঘাত করে মাথা, পা ও হাত থেতলে দেয়। এতে মতিউর রহমানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় প্রতিবেশীরা আলাউদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ ইকরাম হোসেন জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আসামী আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এব্যপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
এর আগে আলাউদ্দিন উপজেলার আমড়াগাছিয়া গ্রামের অবসারপ্রাপ্ত মেজর মোস্তফার মা হোসনেয়ারা বেগমের পা কুফিয়ে বিচ্ছিন্ন করে দেয়। এব্যপারে শরনখোলা থানায় একটি মামলা রয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত