ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ‘ধামইরহাট প্রিমিয়ার লীগ’ টি-টোয়েন্টি ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৭-২-২০২৩ বিকাল ৭:৪২

নওগাঁর ধামইরহাটে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘ধামইরহাট প্রিমিয়ার লীগ’ টি-টোয়েন্টি ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ১৭ জানুয়ারী বিকেল পৌনে ৫ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ডিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। একই মাঠে বঙ্গবন্ধু আন্তঃউপজেলা ভলিবল টূর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, পৌর মেয়র আমিনুর রহমান, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, থানার সেকেন্ড অফিসার এন.আই শাহজাহান আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, গোলাম কিবরিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ইউএস বাংলা এয়ার লাইন্সের সহকারী ম্যানেজার আবির হাসান মিলন, পূবালী ব্যাংকের অপারেশন ম্যানেজার মেহেদী হাসান অলিভ, পৌর সভার প্যানেল মেয়র মেহেদী হাসান, প্রভাষক আবু হানিফ,কাউন্সিলর আমজাদ হোসেন, আলতাব হোসেন, একরামুল হক, জেসমিন সুলতানা কানন, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবির, আগ্রাদ্বিগুনের সোনালী স্বপ্ন ক্রিকেট একাডেমীর পরিচালক আসাদুর রহমান শাহিন, ভলিবল এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান তোতা, খেলা পরিচালক রবিউল হক টাইগার প্রমুখ উপস্থিত ছিলেন।  

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু