ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

রোনালদোর জোড়া অ্যাসিস্টের গোলে জিতলো আল নাসের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-২-২০২৩ দুপুর ১০:৩০

সৌদি প্রো লিগে শুক্রবার রাতে জয় পেয়েছে আল নাসের। তারা ২-১ গোলে হারিয়েছে আল তাওউনকে। আল নাসেরের হয়ে গোল করেছেন আব্দুলরহমান গারেব ও আব্দুল্লাহ মাদু। ক্রিস্টিয়ানো রোনালদো গোল না পেলেও দুটি গোলেই করেছেন অ্যাসিস্ট।

এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে আল নাসের। ১৭ ম্যাচের ১২টিতে জিতে ও ৪টিতে ড্র করে ৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে উঠেছে তারা। আল-ইত্তিহাদ সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে আছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলা আল- শাবাব ৪০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

এদিন ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় আল নাসের। এ সময় মাঝ মাঠ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়িয়ে দেওয়া বল ডি বক্সের সামনে পেয়ে ঠাণ্ডা মাথায় দূরের পোস্ট দিয়ে জালে জড়ান আব্দুলরহমান। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আল-নাসের।

বিরতির পর ৪৭ মিনিটে সমতা ফেরান আল তাওউনের আলভারো মেদরান। ৭৮ মিনিটের মাথায় রোনালদোর অ্যাসিস্টে, মাদুর গোলে আবার এগিয়ে যায় আল-নাসের। 

এ সময় গোলপোস্টের সামনে বল পেয়ে যান রোনালদো। তিনি ব্যাকহিলে সেটা বাড়িয়ে দেন মাদুকে। মাদু আলতো টোকায় জালে পাঠান। যদিও প্রথমে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলেছিলেন। কিন্তু ভিএআর চেকে টিকে যায় গোলটি। তাতে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদো-আব্দুলরহমানরা। 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে