২০ই ফেব্রুয়ারী খুলনায় দুই লাখ ৯৭ হাজার শিশুকে ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে ২০ই ফেব্রুয়ারী। অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২০ই ফেব্রুয়ারি সারাদেশেই এ ক্যাম্পেইন পালন করা হবে। ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১.৩০টায় খুলনা সামছুর রহমান রোডের স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলনকক্ষে খুলনা জেলা সাংবাদিকদের নিয়ে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় নিপাহ ভাইরাস নিয়েও সতর্কতামূলক আলোচনা করা হয়।
কর্মশালায় সভাপতিত্বকালে খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ বলেন,২০ তারিখ সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সেই সাথে শিশুকে শালদুধ খাওয়ানোসহ স্বাস্থ্য বার্তাসমূহ অভিভাবকদের মাঝে প্রচার করা হবে। ৬ মাস থেকে ০৫ বছর বয়স পর্যন্ত যেহেতু শিশুদের ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার খাওয়ানো যায় না, এজন্য এ সময়টাতে সম্পূরক ভিটামিন হিসেবে এ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে। যার ফলে শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।
তিনি আরো বলেন, জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে এমন কোন সংবাদ পরিবেশন না করা এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণার জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করেন। ১০জন নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে সাতজন মৃত্যুবরণ করেছে। সিভিল সার্জন নিপাহ ভাইরাস প্রতিরোধে কাঁচা রস পান না করার পরার্মশ দেন।
উল্লেখ্য, ২০ তারিখ, খুলনায় ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আইইউ) খাওয়ানো হবে। এ বছর খুলনা জেলার নয়টি উপজেলার এবং দুইটি পৌর সভাসহ এক হাজার সাতশত ১৮টি কেন্দ্রে মোট ১ লাখ ৮৭ হাজার ১শ ৬৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২২ হাজার নয়শত ৩৪ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লাখ ৬৪ হাজার দুইশত ৩০জন।
এছাড়া সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের সাতশত ১০টি কেন্দ্রে এক লাখ নয় হাজার আটশত ৪১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস
বয়সী শিশুর সংখ্যা ১২ হাজার সাতশত চার এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৯৭ হাজার একশত ৩৭জন। কর্মশালায় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ডাঃ স্বপন কুমার হালদার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মামুন রেজাসহ সিনিয়ির সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত