বাংলাদেশকে টিকা দেয়ার দিন-তারিখ বলতে পারছি না : দোরাইস্বামী
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, আমরা বাংলাদেশের মতো গুরত্বপূর্ণ বন্ধু দেশকে টিকা সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি। ভারতে টিকা উৎপাদনের বিষয়ে জানার জন্য আমি দেশে গিয়েছিলাম। উৎপাদন দ্রুত বাড়ছে। আশা করছি, উৎপাদন বাড়লে বাংলাদেশকে টিকা দিতে পারব। তবে আমি এ ব্যাপারে নির্দিষ্ট কোনো দিন তারিখ বলতে পারছি না। উৎপাদন বাড়ছে, এটা ইতিবাচক দিক। ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে শুক্রবার সকালে আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর চেকপোস্টের শূন্যরেখায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, কভিডের মধ্যে গত একবছরে ব্যবসা-বাণিজ্য উল্লেখযোগ্য হারে বেড়েছে। ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে। আবার বাংলাদেশেও ভারতের রপ্তানি বেড়েছে। এর মানে হলো, যদি আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে তাহলে কোভিড অতিমারীর মধ্যে আমরা ব্যবসা-বাণিজ্য অব্যাহত রাখত পারব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি অনেক ভালো। তবে আমাদের উভয় দেশকে এখনো সতর্ক থাকতে হবে। বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু। বাংলাদেশও কোভিডের বিরুদ্ধে লড়াই করছে। এ ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করতে পারলে আমরা খুশি হব। করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ কঠোর পরিশ্রম করছে।
এ সময় উপস্থিত ছিলেন- আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদ প্রমুখ।
গত ১৮ জুলাই বিক্রম দোরাস্বামী আখাউড়া চেকপোস্ট দিয়ে সস্ত্রীক নিজ দেশে গিয়েছিলেন।
জামান / জামান
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি
দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল
ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ
গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার
কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের
ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার