বাকৃবিসাসের মাস সেরা একটিভ সাংবাদিক মো আমান উল্লাহ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) মাসিক সেরা একটিভ সাংবাদিক নির্বাচিত হয়েছেন বাকৃবিসাসের দপ্তর সম্পাদক মো আমান উল্লাহ।
বৃহস্পতিবার রাতে বাকৃবিসাসের কার্যালয়ে বাকৃবিসাসের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানুয়ারি মাসের সেরা একটিভ সাংবাদিক মো আমান উল্লাহর হাতে পুরষ্কার তুলে দেন বাকৃবিসাসের সভাপতি আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান।
জানুয়ারি মাসের নিউজ ও কাজের উপর ভিত্তি করে মাস সেরা রিপোর্টার ও সেরা সাংবাদিকের পুরষ্কার দেওয়া হয়। বাকৃবিসাসের মাস সেরা রিপোর্টার হয়েছেন তানিউল করিম।
সাধারণ সভায় বাকৃবিসাসের সভাপতি আশিকুর রহমান সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, শাহীন সরদার, আবুল বাশার সহ বাকৃবিসাসের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।এ সময় বাকৃবিসাসের সভাপতি বলেন, মাসিক সাধারণ সভা শেষে মাসিক সেরা সাংবাদিক ও একটিভ সাংবাদিকের পুরষ্কার দেওয়া হয়। সাংবাদিকদের কাজের স্বীকৃত স্বরূপ এই পুরষ্কার দেওয়া হয় যেন সবাই নিজ নিজ কাজের প্রতি আগ্রহী হয়।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?