ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মেট্রোর তারে ঘুড়ি, সিঙ্গেল লাইনে চলছে ট্রেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-২-২০২৩ দুপুর ১২:২০

দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর ডাউন লাইনে (উত্তরা থেকে আগারগাঁও) ঘুড়ি আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে সিঙ্গেল লাইনে চলছে উভয়পথের মেট্রো ট্রেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ডাউন লাইনে ঘুড়ি আটকে গেছে। সেখানে আমাদের লোক ঘুরি সরানোর কাজ করছে। এটা ছাড়ানো ছাড়া তো আর ওই লাইনে ট্রেন পরিচালনা সম্ভব হবে না।

তিনি আরও জানান, শেষ রাতের দিকে বা সকালে এই ঘটনা ঘটতে পারে। আমরা আপাতত আপ লাইন (আগারগাঁও থেকে উত্তরা) দিয়ে উভয়পথের মেট্রো ট্রেন পরিচালনা করছি। কোনো অসুবিধা হচ্ছে না।

ডিএমটিসিএলের ম্যানেজার (সিভিল এন্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান বলেন, মেট্রোরেলের উপরে হ্যাঙ্গারের মতো একটি ডিভাইস আছে, যেটি তারের সঙ্গে টাচ করে করে ট্রেনটি সামনে যেতে থাকে। এছাড়া উপরের তারে ১৫০০ ভোল্ট। সেই ডিভাইসটি তার থেকে বিদ্যুৎ সংগ্রহ করে এগিয়ে চলে ট্রেনটি। এই দুইটি অংশের মাঝখানটা এতোটাই সেনসিটিভ যে এর মাঝে যদি কিছু লেগে থাকে তাহলে স্পার্ক করে আগুন ধরে যাবে। আর আগুন ধরলে সাথে সাথেই ট্রেনটি বন্ধ হয়ে যাবে। 

মেট্রোরেলের এ কর্মকর্তা আরও জানান, বিষয়টি এতোটাই সেনসিটিভ যে তারে কোনো কিছু থাকলে আমরা সাথে সাথে ট্রেনটি বন্ধ করে দেই। আর এটি দেখার জন্য প্রতিদিন আমাদের সুইপিং ট্রেন চালানো হয়।

জনগণের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, মেট্রোরেলের অ্যালাইনমেন্ট ও স্টেশন এলাকার আশেপাশে কেউ যেন ঘুড়ি না ওড়ায় সেটি আপনাদের মাধ্যমে জনগণের প্রতি অনুরোধ জানাচ্ছি। কারণ বিষয়টি এতোটাই সেনসিটিভ যে এটি তাদের আনন্দের উড়ানো ঘড়ির চাইতেও গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৯ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। চালুর ২ দিন পর ৩১ ডিসেম্বর মেট্রোরেলের ইলেকট্রিক তার এবং রেল লাইনের উপরে ফানুস পড়ার ঘটনা ঘটে। এ কারণে ২০২৩ সালের ১ জানুয়ারি মেট্রোরেল চলতে প্রায় ২ ঘণ্টা বিলম্ব হয়। যে কারণে মেট্রোরেল তথা সরকারের আর্থিক লোকসান সাধিত হয়। এ ছাড়াও মেট্রোরেলের বড় ক্ষয়-ক্ষতির সম্ভাবনা ছিল।

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি