আখাউড়ায় রেলসেতু থেকে যুবকের দ্বিখণ্ডিত মরদেহ
আখাউড়ার গঙ্গাসাগর রেলসেতুর ওপর থেকে এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর এলাকার রেলসেতুর ওপর থেকে হাফিজুল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। হাফিজুল উপজেলার মোগড়া ইউনিয়নের বনগজ গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।স্থানীয় সূত্র জানায়, সকালে সেতুর ওপর যুবকের দ্বিখণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে মরদেহ উদ্ধারের পর যুবকের নাম-পরিচয় শনাক্ত করে।আখাউড়া রেলওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার বলেন, ধারণা করা হচ্ছে ওই যুবক রেলসেতু পারাপার হতে গিয়ে কোনো একটি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন৷ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
Link Copied