ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

আরিফের হার্টে ছিদ্র: ৫ লাখ টাকা দরকার অস্ত্রোপচারে


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৯-২-২০২৩ দুপুর ২:৪২
এখন ৪ বছর বয়স আরিফের। জন্মের পর থেকে মাঝে মধ্যে শ্বাসকষ্ট হতো তার। এক বছর পর ধরা পড়েছে, তার হার্টে ছিদ্র আছে। ছেলের অসুস্থতা ঘিরে দুশ্চিন্তায় পড়ে গেছে তার দরিদ্র বাবা-মা। 
 
বলছিলাম- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মীরডাঙ্গী পাইকার বস্তিতে দিনমজুর রুবেল হোসেন ও গৃহিণী দুলালির  একমাত্র ছেলে আরিফ এর কথা। 
 
রুবেল হোসেন জানান, চিকিৎসার জন্য দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন  হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরিফকে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর হার্টে ছিদ্র ধরা পড়ে। ঢাকায় জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট ও হাসপাতালে দ্রুত ওপেন হার্ট সার্জারি করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এতে লাগবে ৫ লাখ টাকা। এই খরচ বহন করার সক্ষমতা নেই  দিনমজুর রুবেলর। টাকার অভাবে তাই ছেলের অপারেশন করাতে পারছেন না বলে জানান তিনি। 
 
উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফয়জুল ইসলাম বলেন, অচ্ছল অসহায় পরিবারটি এ ধরনের রোগে চিকিৎসার কথা ভেবে  দিশাহারা হয়ে পড়েছে। অসহায় পরিবারটি প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত সকলের।
 
এ ব্যাপারে শিশু আরিফের বাবা-মা বলেন, প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।
 
আরিফ এর চিকিৎসার সহায়তায় আপনারা এগিয়ে আসতে পারেন। আরিফ এর জন্য সহায়তা পাঠানো যাবে- বিকাশ/নগদ একাউন্ট নম্বর ০১৭৭৩৩০৯৩৮৫
যোগাযোগ করার আহ্বান জানান আরিফ এর পিতা রুবেল। নাম্বার ০১৭৭৩৩০৯৩৮৫

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ