ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ঘাসফুল সংস্থার প্রতিষ্ঠাতা পরাণ রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী পালন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৯-২-২০২৩ দুপুর ৩:২৪

রোকেয়া পদক প্রাপ্ত পথিকৃৎ উন্নয়ন সংগঠক ঘাসফুল প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণ এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম চান্দগাঁওস্থ ঘাসফুল প্রধান কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঘাসফুল  চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরী, সংস্থার সিইও আফতাবুর রহমান জাফরী, পরিচালক মোহাম্মদ ফরিদুর রহমান, উপ পরিচালক মারুফুল করিম চৌধুরী, সহকারি পরিচালক শামসুল হক, খালেদা আকতার, সাদিয়া রহমানসহ সকল কর্মকর্তাবৃন্দ এবং অনলাইনে যুক্ত ছিলেন ঘাসফুল নিবার্হী পরিষদ সদস্য পারভীন মাহমুদ এফসিএ, সাধারণ পরিষদ সদস্য ইয়াসমিন আহমেদ, ঝুমা রহমান ও জাহানারা বেগম, উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব চিটাগাং পারিজাত এলিটের প্রেসিডেন্ট লায়ন মো. জামাল উদ্দিন, লায়ন হোমায়রা কবির চৌধুরী, লায়ন সিজারুল ইসলাম , লিও সাজ্জাদ হোসাইন, প্রাক্তন উপ পরিচালক মফিজুর রহমান ও ব্যুরো বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ। 
ঢাকাস্থ আজিমপুর করবস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ ও  ফাতেহা পাঠ  এবং ঢাকা কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপ পরিচালক জয়ন্ত কুমার বসু, এরিয়া ম্যানেজার মকছুদ আলম কুতুবী, আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচির সমন্বয়কারী মোঃ সিরাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়া ঢাকাস্থ আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচি ও  সংস্থার সকল শাখায় দোয়া মাহফিল এবং এতিম খানায় কোরানখানি ও তবারুক বিতরণ করা হয়।উল্লেখ্য প্রয়াত শামসুন্নাহার রহমান পরাণ ১৯৪০ সালের ১জুন চট্টগ্রামে জন্ম গ্রহণ করেন এবং ১৮ ফেব্রুয়ারি ২০১৫ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। তাঁকে নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২১ সালে ‘বেগম রোকেয়া পদক’ এ ভূষিত করেন। পরাণ রহমানের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১০টি।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী