ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বাকলজোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন দাখিল


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ১৯-২-২০২৩ বিকাল ৫:২৭

নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তিন জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের শেষ দিনে আজ তাঁরা মনোনয়নপত্র জমা দেন।

তাঁরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সফিকুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী ইউসুফ তালুকদার,স্বতন্ত্র প্রার্থী মো.সিরাজুল ইসলাম।

তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো আজ। মনোনয়ন বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারী,প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারী এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ওই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ১শ ৬৭ জন। তার মধ্যে পুরুষ ১১ হাজার ৩শ'৫৬ জন ও নারী ১০ হাজার ৮শ' ১১জন। 

উল্লেখ্য,গত ২৮ নভেম্বর ২০২১ তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে বাকলজোড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ইয়াকুব আলী তালুকদার। নির্বাচিত হওয়ার পর গত ১০ জানুয়ারি শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।  এরপর ৩১ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত