জুড়ীতে মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন
মৌলভীবাজার জেলার জুড়ীতে দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। রোববার ( ১৯ ফেব্রুয়ারী) রাতে এ উপলক্ষে জুড়ী মিডিয়া সেন্টারে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। জুড়ী প্রেসক্লাবের সভাপতি ও মানবজমিন সাংবাদিক তানজির আহমেদ রাসেলের উদ্যোগে কেক কাটা অনুষ্ঠান এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেন।
জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জুড়ী মিডিয়া সেন্টারের পরিচালক সাংবাদিক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জুড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইরুল আলম, হাসান তারেক, যুগ্ন সাধারণ এ্যাডভোকেট আব্দুল মতিন, যুগ্ন সাধারণ সম্পাদক ও জুড়ী আধুনিক হাসপাতালের পরিচালক মোঃ জুয়েল রানা, জুড়ী ল্যাব এইড ডিজিটাল ডায়াগনিষ্টক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ আল-আমিন তালুকদার, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী মিডিয়া সেন্টারের পরিচালক ও মাইটিভি জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি হারিছ মোহাম্মদ, ইউপি সদস্য ফয়জুল ইসলাম কালা, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সাংবাদিক জায়েদুল ইসলাম জায়েদ, জাকির হোসেন, ফাহাদ আহমেদ, যুবলীগ নেতা ফারুক মিয়া, ছাত্রলীগ নেতা আল আমিন প্রমুখ।
এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন মানবজমিন সাংবাদিক তানজির আহমেদ রাসেল ও মানবজমিন পত্রিকার মৌলভীবাজার ষ্টাফ রিপোর্টার ইমাদ উদ দীন।
সভায় বক্তারা বলেন, কারো তাবেদারী না করে দীর্ঘ ২৫ বছর যাবত দৈনিক মানবজমিন পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। ভবিষ্যতেও সাদাকে সাদা, আর কালোকে কালো বলার মাধ্যমে মানবজমিন তাদের বস্তুনিষ্ঠতা বজায় রাখবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied