কুমিল্লায় ২৯ টি চোরাই গাড়ীসহ চোর চক্রের ১৮ সদস্যকে আটক করেছে র্যাব ১১
কুমিল্লাসহ সারাদেশে গাড়ী চুরির ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন হয়রানীর অভিযোগের ভিত্তিতে মাঠে নামে কুমিল্লা র্যাব ১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল। টানা কয়েকদিন গোয়েন্দা নজরদারীতে কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে অবশেষে শহরতলীর পালপাড়া ব্রিজ এলাকার খলিলের গ্যারেজে চুরির গাড়ীর সন্ধ্যান পান র্যাব গোয়েন্দারা। বিষয়টি ছায়া তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়ে গত রবিবার রাতে পিকআপ ভ্যান কাটার সময় চোর চক্রের মূলহোতাসহ ৮ জনকে হাতে নাতে আটক করে র্যাবের সদস্যরা।
পরে আটককৃত চোর সিন্ডিকেটের সদস্যদের চুরির কৌশল ও সিন্ডিকেটের সাথে জড়িত বুড়িচং ভারেল্লা এলাকার আরো ১০জনকে আটক করা হয়। আটককৃত মালামালের মধ্যে দুটি মোটর সাইকেল, একটি কভার্ডভ্যান ও ২৬ টি ব্যাটারী চালিত ইজিবাইক এবং গাড়ীর যত্রাংশ উদ্ধার করা হয়।
সোমবার সকাল ১০টায় সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
আটককৃতদের কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ও বুড়িচং থানায় মামলা দায়ের করার পর আদালতে প্রেরণ করা হবে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নে র্যাব জানায় উদ্ধার হওয়া গাড়ীর প্রকৃত মালিক তার মালিকানা প্রমানের ভিত্তিতে আদালতের মাধ্যমে গাড়ী ফেরত পাওয়ার সুযোগ রয়েছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন