ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

জোরপূর্বক ব্যক্তি মালিকানাধীন পুকুরের ২৫মণ মাছ ধরার অভিযোগ


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ২০-২-২০২৩ দুপুর ১:৩১

জোরপূর্বক মালিকানাধীন পুকুর থেকে ২৫ মণ মাছ ধরে গ্রামবাসীর মাঝে ভাগ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পোরশা উপজেলার মুশিদপুর ইউনিয়নের বালিচাঁদ গ্রামের আলহাজ্ব আফসার আলীর পুকুরে।

সরেজমিনে গিয়ে জানা যায়, গত শনিবার (১৮ ফেব্রুয়ারী) স্থানীয় প্রভাবশালীরা ভোরে জাল নামিয়ে আফসার আলীর পুকুর থেকে প্রায় ২৫ মণ মাছ ধরেন।  পরে সেই মাছ গুলো গ্রামবাসীর মাঝে ভাগ করে দেন। কিন্তু ভাগ বঞ্চিত হন পুকুরের প্রকৃত মালিক আলহাজ্ব আফসার আলী। 

ভুক্তভোগী আফসার আলী জানান, এই পুকুর আমার। আমার নামে দলিল ও খাজনা খারিজ রয়েছে। আমি দীর্ঘদিন যাবৎ এই পুকুর ক্রয়সূত্রে ভোগ দখল করে আসছি। কিন্তু স্থানীয় চেয়ারম্যান হারুনুর রশিদ ও তার লোকজন এই পুকুরকে খাস বলে আমার নিজে হাতে ছাড়া মাছ জোরপূর্বক ধরে গ্রামবাসীর মাঝে বণ্টন করে দেন। 

জানা যায়,  ৫/৭/১২ তারিখে বালি চাঁদ গ্রামের গিয়াসউদ্দিন নামে এক ব্যক্তির নিকট থেকে ১.৭৬ একর জমি কিনে নেন আফসার আলী। পরে সেই দলিল মোতাবেক খাজনা খারিজ করেন। পরবর্তী সময়ে ভোগ দখল করে আসছিলেন। এমতাবস্থায় চেয়ারম্যান ও স্থানীয় নের্তৃবৃন্দ এই পুকুর খাস বলে একটি কাগজ দেখান। পরে সেই কাগজের বলে শনিবার সকালে প্রায় ২৫ মণ বিভিন্ন জাতের মাছ ধরে এলাকাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয়।স্থানীয়রা বলছেন, এটি খাস পুকুর। এখানকার মৎস্যজিবীরা এটি লিজ নিয়ে মাছ চাষ করেন।আমরা সকলে এই মাছের ভাগ পেয়েছি। 

এই বিষয় নিয়ে মুশিদপুর ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। এব্যপারে স্থানীয় থানা আ'লীগের সদস্য আব্দুস সালাম বলেন " এটি খাস পুকুর। স্থানীয় মৎস্যজীবি সমিতির নামে প্রতি বছর ইজারা হয়।এবারো তাই হয়েছে। আমরা খাস পুকুর থেকে মাছ ধরে গ্রামবাসীর মাঝে ভাগ করে দিয়েছি। গ্রামের সবাই মাছ পেয়েছে।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি