ঢাকা বৃহষ্পতিবার, ৯ জুলাই, ২০২৬

চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগ

সদস্য সচিবের অগণতান্ত্রিক কর্মকাণ্ডে প্রতিবাদ জানিয়ে যুগ্ম আহ্বায়কের পদত্যাগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২০-২-২০২৩ দুপুর ৩:৪

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ পদত্যাগ করেছে। পদতাগের কারণে হিসেবে সংগঠনের সদস্য সচিব সুরেশ দাশের বিরুদ্ধে অসাংগঠনিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পদত্যাগ করেছে বলে উল্লেখ করেছে। মৎস্যজীবী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য সচিব সুরেশ দাশের বিরুদ্ধে বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতা এবং দক্ষিণ জেলা আহ্বায়কসহ কমিটির অধিকাংশ সদস্য কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে বিষয়টি একাধিকবার জানানোর পরও কোন সুরহা করেনি। দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগের কর্মকাণ্ডে তার পছন্দের কিছু ব্যক্তি নিয়ে নিজের ইচ্ছামত পরিচালনা করার অভিযোগ পাশাপাশি বিভিন্ন এলাকায় টাকা দিয়ে কমিটি বাণিজ্য করার অভিযোগ রয়েছে। সদস্য সচিবের অনৈতিক কর্মকান্ডের শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন সময় তৃণমূল নেতা কর্মীদের পক্ষ থেকে কেন্দ্রে অভিযোগ করা হলেও তার বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি। গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করে কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে চিঠি দেন। পদত্যাগের বিষয়ে মোহাম্মদ হাবিল উল্লাহ জানান, কেন্দ্রের অনুরোধে আমি উক্ত পদে দায়িত্ব নিয়েছিলাম, দায়িত্ব নেয়ার পর দেখলাম প্রায় এক বছর ধরে কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ কমিটির সদস্যদের অজান্তে নামে মাত্র ফটো তুলে অনুষ্ঠান করে ফেইসবুকে প্রচার করে আসছে। কোন মিটিং এর আমাদেরকে বলা এবং ডাকা হয়নি। পাশাপাশি মৎস্যজীবী লীগের জেলা উপজেলা ও পৌরসভা কমিটিতে পদ দেয়ার কথা বলে বিভিন্ন জন থেকে টাকা নেয়ার অভিযোগও রয়েছে। বিষয়টি কেন্দ্রেকে একাধিবার জানানোর পরও কেন্দ্রে উনার বিরুদ্ধে শাস্তিমূলক কোন ব্যবস্থা নেয়নি। ৫০ বছর ধরে সম্মানের সাথে রাজনীতি করে আসছি। যেখানে নিজের মান সম্মানহানি হবে সেখানে থাকা উচিত বলে মনে করি না, তাই পদত্যাগ করেছে বলে দাবি করেন। এ বিষয়ে জানার জন্য সদস্য সচিব সুরেশ দাশের সাথে যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোহাম্মদ ছৈয়দ আহম্মদ বলেন, সদস্য সচিব সুরেশ দাশের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ড এবং অসাংগঠনিক, এ সংগঠনের পদকে পুঁজি করে চাঁদাবাজির মত ঘটনায় লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। এটা নিয়ে আমরা বিভিন্ন সময় কেন্দ্রেকে জানিয়েছিলাম। এরপরও কোন ধরণের ব্যবস্থা নেয়নি। কেন্দ্রের উপর ক্ষিপ্ত হয়ে হাবিবুল্লাহ সম্ভবত পদত্যাগ করেছে বলে তিনি জানান। পদত্যাগের বিষয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ আজগর নস্করের কাছ থেকে জানাতে চাইলে প্রথমে চট্টগ্রাম থেকে ফোন করা হয়েছে বলে জানতে চাইলে বিষয়ে জানতে চান, পরে সাংবাদিক পরিচয় জানার পর লাইন কেটে দিয়ে একটু পর কথা বলতে বলেন। এর পরপর কয়েকবার ফোন করা হলে ফোন রিসিভ করেনি।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান