সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ মাঠে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন
গাজীপুরের টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ মাঠে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ মাঠে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৩ দিনব্যাপী বইমেলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
রবিবার বিকেলে বইমেলার উদ্বোধন করেন সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্ব ও শিক্ষক প্রতিনিধি মোঃ মোস্তফা কামাল এর সঞ্চালণায় আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডি'র সভাপতি ভাষা সৈনিক মোঃ আব্দুল মতিন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর নাসির উদ্দিন মোল্যা। গভর্নিং বডির সদস্য মনসুরুল ইসলাম মিলন,সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, সহকারী অধ্যক্ষ আবুল কালাম আজাদ,আব্দুল মোতালেব, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল প্রমুখ। এসময় শান্তির প্রতীক কবুতর উড়িয়ে আলোচনা ও সাংস্কৃিত অনুষ্ঠানের মধ্যদিয়ে বইমেলার কার্যক্রম শুরু হয়।
নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এবারের বইমেলায় ২৬ টির মতো স্টল বসেছে। একুশের অভিযাত্রা, চিলেকোঠা, সাতকাহন, বর্ণচিত্র, অল্পগল্প, অলকানন্দা, আলোড়ন, বেলাশেষে , ময়ূরাক্ষী সপ্তপদী বিভিন্ন বর্ণিল নামে ও সাজে সেজেছে বইয়ের দোকানগুলো। প্রথম দিনে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মেলায় ব্যাপক উপস্থিতি হয়েছে।
বক্তারা ছাত্র-ছাত্রীদের প্রতি একাডেমিক বইয়ের পাশাপাশি বই পড়ার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন যুক্তি উপমা গল্প উপস্থাপনা করেন আলোকিত আত্মশক্তিতে বলীয়ান সুযোগ্য মানুষ হতে । পরিবারের প্রতিটি মানুষ যেন বই পড়ার প্রতি আন্তরিক হয় যত্নবান হয় সবার আন্তরিক দৃষ্টি এবং মনোযোগ আকর্ষণ করেন। প্রতিষ্ঠান সূত্রে জানা যায় বইমেলা চলবে প্রতিদিন বিকাল ৩টা থেকে ৭টা পর্যন্ত। সসংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালনা করেন শেখ জামাল।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার