ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

তুরস্কের মানুষের জন্য সহায়তার হাত: স্পিড-এর চমৎকার মানবিক দৃষ্টান্ত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-২-২০২৩ দুপুর ৪:৪৮

ইতিহাসে তুরস্কের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪৬ হাজার। গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চলে ভূমিকম্প হয়। ভয়াবহ এই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। 

ভূমিকম্পে দুর্গতদের জন্য বাংলাদেশি সংগঠন সেভ পিপল ফ্রম আর্থকোয়াক এন্ড এনভায়রনমেন্টাল ডিজাস্টার (স্পিড) এর পক্ষ থেকে আজ ২০ ফেব্রুয়ারি সোমবার কম্বল ও শুকনো খাবার বাংলাদেশে তুরস্কের দূতাবাসে কর্মরত তুর্কিশ কো-অপারেশন এন্ড কোর্ডিনেশন এজেন্সী (টিকা) এর কোর্ডিনেটর সেভকি মের্টে বারিসের কাছে পৌছে দেয়া হয়। তিনি এসময় বলেন, আমি বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে কীভাবে দুর্যোগের সময়ে মানুষের পাশে থাকতে হয়। আমি স্পিড এর সফলতা কামনা করছি। সহায়তা সামগ্রী হস্তান্তর করেন সংগঠনের প্রতিষ্ঠাকালিন সভাপতি ড. রিপন হোড়, স্পিড-এর বর্তমান সভাপতি প্রকৌশলী রিমি বাশার, প্রেস সেক্রেটারী ওয়ায়দুর রহমান শোভন, মহিউদ্দিন মাহি, তাসফিয়া রওনক, ও ফারিহা রহমান লাবিবাসহ বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি ও ইডেন কলেজের ছাত্রীগণ এসময় উপস্থিত ছিলেন। সহায়তা সামগ্রী হস্তান্তরকালে ড. রিপন হোড় বলেন, আমাদের দেওয়া কম্বল ও শুকনো খাবার তুরস্কের রাস্ট্রদূতের কাছে পৌঁছানো হয়েছে। প্রয়োজনে যাতে আমরা আরও সহায়তা দিতে পারি, সেই প্রস্তুতিও আমাদের আছে।
উল্লেখ্য স্পিড একটি অলাভজনক, অরাজনৈতিক সংগঠন। যা ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নের্তৃত্বে গঠিত। প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ মানুষকে সহায়তা করাসহ ঘূর্ণিঝড়, বন্যা, টর্নেডো, খড়া, নদী ভাঙন, ভূমিকম্পসহ পানীয় জলের আর্সেনিক দূষণরোধে দেশের জনগোষ্ঠীর পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে এই সংগঠনটি।

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি