তালায় ভ্রাম্যমান আদালতে দুধ ব্যাবসায়ীর ৬মাসের কারাদন্ড
সাতক্ষীরার তালা উপজেলায় ভোক্তাঅধিদপ্তরের অভিযানে উজ্জ্বল কুমার ঘোষ নামে এক দুধ ব্যাবসায়ীকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ৪শত ৭০ কেজি দুধ এবং দুধ বানানোর কাজে ব্যবহারিত ৩৬ কেজি গ্লুকোজ সহ ক্রিম বানানোর কাজে ব্যবহৃত ১০ লিটার তেল জব্দ করা হয়েছে । সোমবার দুপুরে উপজেলার মহান্দী এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা খাদ্য নিরাপদ ও ভোক্তা অধিদপ্তর। এ সময় তালা সহকারী কমিশনার ভূমি ( নির্বাহী ম্যাজিস্ট্রেট ) রহুল কুদ্দুস ভ্রাম্যমান আদালতে অভিযুক্তকে ৬মাসের কারাদন্ড প্রদান করেন। অভিযুক্ত উজ্জ্বল কুমার ঘোষ তালা উপজেলার মহান্দী এলাকার বাসুদেব ঘোষের ছেলে।
জেলা নিরাপদ খাদ্য ও নিরাপদ কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, অভিযান করেও ভেজাল দুধ তৈরী বন্ধ করা যাচ্ছে না। বিশেষ করে তালা উপজেলার ঘোষ পাড়া গুলোতে এমন ভেজাল কারবার চলছে। আজ তালা উপজেলার মহান্দী এলাকায় ভেজাল দুধ বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।
ওই সময় ভেজাল দুধ সহ উজ্জ্বল কুমার ঘোষ কে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন দীর্ঘদিন এসকল অপদ্রব্য মিশিয়ে দুধ বানিয়ে তরল দুধ হিসেবে বিক্রি করে আসছেন। পরবর্তীতে সহকারী ভুমি কমিশনার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন এবং ভেজাল দুধ নষ্ট করার নির্দেশ দেন। তিনি আরো বলেন, জনসচেতনতা বৃদ্ধিতে জন প্রতিনিধিদের এটি বন্ধে এগিয়ে আসতে হবে। আমরা অভিযান করছি শাস্তির আওতায় নিয়ে আসছি। অথচ পরবর্তীতে এসব অসাধু ব্যবসায়ীরা আবারও একই কাজে লিপ্ত হচ্ছে। তবে আমাদের অভিযান অব্যহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’