সাতকানিয়ায় হত্যাকাণ্ডের ৮ বছর পর আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়ায় মসজিদ ও মাদ্রাসা নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে ব্যবসায়ী আবুল হাশেমকে পিটিয়ে খুনের মামলায় পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বান্দরবানের হিমালয় এলাকা থেকে মো. সেলিম নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেলিম বাজালিয়া ইউনিয়নের উত্তর মাহালিয়া এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে। এজাহারনামীয় ১০ নম্বর আসামি তিনি। ২০১৫ সালে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা মো. ফজলুল হক তিনিসহ এজাহারনামীয় সাত আসামিকে বাদ দিয়ে অভিযোপত্র দাখিল করলে বাদীপক্ষের নারাজিতে ফের তার নাম অন্তর্ভুক্ত হয় বলে জানা গেছে।
মামলাসূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ জানুয়ারি সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার ওয়াকফ করা (দান করা) জায়গা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ বাধে দুই পক্ষের। এতে প্রতিপক্ষ ব্যবসায়ী আবুল হাশেম মাথায় আঘাত পেয়ে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে ভর্তি হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে থাকাবস্থায় ১৩ জানুয়ারি তিনি মারা যান। সংঘর্ষের পর দায়ের করা মামলাটি রূপ নেয় হত্যা মামলায়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসির আরাফাত জানান, ৮ বছর আগের ব্যবসায়ী হাশেম হত্যা মামলায় পলাতক ছিলেন। রবিবার বান্দরবানের হিমালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন