ঢাকা জেলার সাভারে ওয়াসিল উদ্দিন পাঠাগারের উদ্যােগে বইমেলার উদ্ধোধন
ঢাকার সাভারে বই প্রেমী মানুষদের বই পড়তে উৎসাহ দেওয়ার লক্ষে ভাষার মাসে শুরু হলো তেঁতুলঝোড়াতে জাঁকজোমক অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী বই মেলার আয়োজন।
আজ দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় মরহুম সাংবাদিক ওয়াসিল উদ্দিন গণ পাঠাগারের আয়োজনে সপ্তাহব্যাপি এই বই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব তার বক্তব্যে বলেন, ছোটবেলা থেকেই আমার বাবা প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিনের কাছ থেকে আমাদের বই পড়ার অভ্যাস গরে উঠে। তবে বর্তমান ছেলেপেলে বই বাদ দিয়ে ফেসবুকে মগ্ন। এখান থেকে তাদের রক্ষা করতে হলে বই পাঠের অভ্যাস গড়ে তুলতে হবে।
বই মেলায় বিভিন্ন ধরণের বইয়ের অনেক স্টল বসেছে। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত এই বই মেলায় মানুষ বই কিনতে পারবে। এছাড়া বই মেলার পাশাপাশি সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও জাতীয় চার নেতার জীবনি নিয়ে কর্ণার করা হয়েছে সেখানে মেলায় আসা বই প্রেমীসহ সাধারণ মানুষরা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানতে পারবে।
তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বই মেলার প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ ফখরুল আলম সমরের সভাপতিত্বে বই মেলা উদ্বোধনে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ রফিকুল ইসলাম ঠান্ডু মোল্ল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ হাজার হাজার বই প্রেমিকরা।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied