ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকারি আইন কর্মকর্তাদের সজাগ থাকতে হবে


সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো  photo সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২০-২-২০২৩ রাত ৮:১৮

সদ্য  নিয়োগ প্রাপ্ত সরকারি আইন কর্মকর্তাদের সমন্বয় সভা জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আজহারুল হকের পরিচালনায় জেলা পিপির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব ড.আবুল হাসনাত, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফরিদা ইয়াসমিন। সভায় বিচারক ড.আবুল হাসনাত বলেন বিশ্ব মানের বিচার ব্যবস্থা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস সদস্যরা বিজ্ঞ আইনজীবী ও ফরিয়াদীদের নিয়ে কাজ করছেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, দেশবাসী আমাদের এই কাজে যেভাবে সহযোগিতা করছেন তা প্রসংশার দাবীদার। বেগম ফরিদা ইয়াসমিন বলেন বিচার ব্যবস্থা গুরুত্তপূর্ণ অংশ গুলো সরকারী আইন কর্মকর্তাবৃন্দ তাদের দক্ষতা তীক্ষ্ণ বুদ্ধিমাত্রা চৌকষ মানসিকতায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় অন্যতম সোপান ফরিয়াদির পক্ষে বিপক্ষে বিজ্ঞ কৌশলীদের দক্ষতা বিচারকদের কে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সভাপতির বক্তব্যে জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন বিচারপ্রার্থী জনগোষ্ঠী যাতে বিচার চাইতে এসে হয়রানী বা ক্ষতির সম্মুখীন না হয় সেই বিষয়ে আমরা আইন কর্মকর্তাদের কঠোর ভাবে দেখতে হবে, ন্যায়  বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারী আইন কর্মকর্তাদের পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে, বর্তমান সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানুষের অধিকার আদায়ে ইস্পাত কঠিন শপথ নিয়ে কাজ করে যাচ্ছেন তার এই কাজে আইন কর্মকর্তাদের আন্তরিক ভাবে সহায়তা করতে হবে, ২য় দফায় সর্বমোট ৬৪জন আইন কর্মকর্তা নিয়োগ প্রাপ্ত হয়। এই সকল আইন কর্মকর্তাদের মাঝে তাদের পরিচয়পত্র ও আনুষঙ্গিক  বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন