দামুড়হুদায় অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ
অমর ২১শে ফেব্রুয়ারি। বিশ্বজুড়ে মানুষের নিজ নিজ মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারের নাম। আজ সেই অমর একুশে, মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রাত ১২.০১ মিনিটে প্রথমেই চুয়াডাঙ্গা ০২ আসনের সাংসদ সদস্য হাজী মো: আলী আজগর টগর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপরে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ১২.০১ মিনিটে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীর বীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ, দামুড়হুদা মডেল থানা, দর্শনা থানা, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজ, উপজেলা শিক্ষা অফিস,দামুড়হুদা প্রেসক্লাব, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাব, সাবরেজিস্টার অফিস, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ