আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খানসামায় সরকারী বিভিন্ন দপ্তরে ওঠেনি জাতীয় পতাকা
প্রাণের বিনিময়ে পাওয়া ভাষা শহীদদের স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা বাধ্যতামূলক থাকলেও দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ বিভিন্ন দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সরেজমিনে সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা প্রাথমিক অফিস,উপজেলা নির্বাচন অফিস, সমাজসেবা অফিস,মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস,আনসার ও ভিডিপি অফিস, উপজেলা বন বিভাগ অফিস ,উপজেলা সমবায় অফিস,উপজেলা দারিদ্র্য বিমোচন অফিস, উপজেলা মৎস্য অফিস এমনকি উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার অফিসেও জাতীয় পতাকা উত্তোলন করা হয় নি।
এছাড়াও উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও অর্ধনমিত পাওয়া যায়নি। জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)-এ জাতীয় পতাকা ব্যবহারের বিভিন্ন বিধিবিধান বর্ণিত হয়েছে। জাতীয় পতাকা বাংলাদেশের সার্বভৌমত্বের নিদর্শন। তাই সব সরকারি ভবন, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকার কর্তৃক নির্ধারিত ভবনে সব কর্মদিবসে পতাকা উত্তোলনের বিধান রয়েছে। জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০) বিধি মোতাবেক জাতীয় পতাকাবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত শাস্তি এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, আজ শহীদ দিবস হলেও আমাদের খানসামা উপজেলা পরিষদে বেশিরভাগ সরকারী দপ্তরে কোনো পতাকা উত্তোলন করা হয়নি। এই বিষয়টি খুবই দুঃখজনক।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের কোন কোন কর্মকর্তা জানান,আমরা কোনবারেই জাতীয় পতাকা উত্তোলন করি না। কারণ জানতে চাইলে তারা জানান,আমরা উপজেলা পরিষদের সমন্বয়ে একটি পতাকা উত্তোলন করি। সেটাতেই হয়ে যায়। এছাড়াও সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাগণকে ফোন দেয়া হলে ফোনে পাওয়া যায়নি।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাড়া পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied