আলোর মিছিলে শান্তির বাণী ছড়ানো শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ
ব্যক্তি-রাষ্ট্রীয় ও ধর্মীয় ভাবে শিক্ষার গুরুত্ব অপরিহার্য। সেই গুরুত্বকে বাড়িয়ে দিতে প্রয়োজন মেধাসম্পন্ন শিক্ষক। আর আদর্শিক শিক্ষকের ক্ষেত্র তৈরিতে দরকার মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা।
আদর্শবান শিক্ষক মন্ডলী পারেন আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠানের মান অক্ষুন্ন রাখতে। শিক্ষা, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটি বিষয় একে অন্যের পরিপুরক। একটি ছাড়া আরেকটি অচল। শিক্ষকের অর্বতমানে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম চলে না। আবার উপযুক্ত শিক্ষার পরিবেশহীন স্কুলে ভালো শিক্ষক তার মেধা ও মননের বিকাশ ঘটাতে পারে না।
এবারের বিশেষ প্রতিবেদন দেশের প্রখ্যাত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের শিক্ষা কার্যক্রম নিয়ে।
সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ শিল্পনগরী গাজীপুরের খ্যাতনামা ও গুণে-মানে সেরা শ্রেষ্ঠ স্বনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেইট সফিউদ্দিন বাসস্ট্যান্ড এর পশ্চিম পাশে অবস্থিত। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বনামে পরিচিত প্রতিষ্ঠানটির পড়াশোনার উন্নতি অগ্রগতি, চমৎকার লোকেশন, আধুনিক ব্যবস্থাপনা পাঁচ তলা বিশিষ্ট চারটি ও দশতলা বিশিষ্ট একটি ভবন এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ যে কাউকে মনোমুগ্ধ করে।
সূচনালগ্ন থেকে আলোকিত সব শিক্ষকরা এই প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা করে আসছেন। বর্তমানেও দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী শিক্ষকরা এখানে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার কাজ করে যাচ্ছেন নিরলসভবে। প্রায় পয়তাল্লিশ বছরেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি এ অঞ্চলে অবিরাম শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।
সুপ্ত মেধার সুষ্ঠু বিকাশ এ শ্লোগানকে ধারণ করে আলোকিত মানুষ গড়ার মত ও পথ ধরে শিক্ষার বিস্তার ও প্রতিটি শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৯৭৮ সালে টঙ্গীর প্রাণকেন্দ্রে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়।
বর্তমানে ১৯৬ জন শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা-কর্মচারী ও শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় সাড়ে ৬ হাজার ছাত্র-ছাত্রীকে নিয়ে সুন্দর ভাবে কার্যক্রম পরিচালনা করছে শিক্ষা প্রতিষ্ঠানটি। প্রতি বছর বোর্ড পরীক্ষায় অগণিত শিক্ষার্থী মেধাতালিকায় পিএসসি জেএসসি এসএসসি এইচএসসি শ্রেনীতে জিপিএ 5 অর্জন করে সুনাম বয়ে এনেছে। নিঃসন্দেহে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটি অত্যন্ত সুখকর বিষয়।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান জানান পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শারীরিক মানসিক বিকাশের জন্য এখানে রয়েছে খেলাধুলা শরীরচর্চা, সাহিত্য রচনা ও প্রকাশনা দেওয়ালিকা প্রকাশ, বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা, কম্পিউটার প্রশিক্ষণ, গান কবিতা আবৃত্তি, স্কাউটিং ফটোগ্রাফি ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, আইসিটি ক্লাব, আর্ট এন্ড কালচার ক্লাব, দাবা ক্লাব কাজসহ প্রভৃতি ব্যবহারিক শিক্ষার উন্নত ব্যবস্থা রয়েছে, যা শিক্ষার্থীদের সৎ চরিত্রবান যোগ্য এবং দেশের আদর্শ নাগরিক, দেশপ্রেম, দেশাত্মবোধ সামাজিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জীবন সম্পর্কে সচেতন করে গড়ে তোলা হয় । পড়াশোনাসহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে অধ্যক্ষ মনিরুজ্জামান অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করছেন এবং এই বিষয়ে শিক্ষকমণ্ডলী ও কর্মচারীদের গভীরভাবে প্রণোদনা জুগিয়ে যাচ্ছেন। এই প্রতিষ্ঠানের সঙ্গে এলাকাবাসীসহ দেশের দেশের প্রখ্যাত রাজনীতিবিদ শিক্ষাবিদ সামাজিক দায়িত্বশীল ব্যক্তিবর্গের রয়েছে গভীর সম্পৃক্ততা। মূলত তাদের ভালোবাসা ও আন্তরিকতাই প্রতিষ্ঠানটির চালিকাশক্তি। মানুষের প্রতি মানুষের ভ্রাতৃত্ববোধ দায়িত্ব কর্তব্যবোধ বৃদ্ধি, সুনাগরিক আলোকিত মানুষ আলোর মিছিলে শান্তি বাণী ছড়িয়ে দেওয়াই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য।
জানা যায়, মো. মনিরুজ্জামান সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে বর্তমানে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান ২০২২ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২'-এ তিনি মাধ্যমিক স্কুল বিভাগে উপজেলা প্রশাসন বাছাই কমিটি তার শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃংখলাবোধ, সময়ানুবর্তিতা, বিভিন্ন বিষয় বিবেচনা করে তাকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করেন। কর্ম ও যোগ্যতার স্বীকৃতি স্বরূপ দেশসেরা প্রতিষ্ঠান প্রধান হয়ে তিনি শত বিরূপতার মধ্যেও নিরন্তর সচল থাকার আশাবাদী উদাহরণ স্থাপন করেছেন।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
Link Copied