জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস পালিত
মৌলভীবাজার জেলার জুড়ীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
২১ শে ফ্রেরুয়ারী (সোমবার) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশন( ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ, একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান প্রমুখ। এছাড়াও এসময় উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন প্রমুখ। পরে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এর আগে একুশের প্রথম প্রহরে শহিদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে, সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী, ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মোশাররাফ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, আওয়ামীলীগের অঙ্গ সংগঠন, উপজেলা বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন সামজিক সংগঠন শহিদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেন।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ