কুতুবদিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
কক্সবাজারের কুতুবদিয়ায় যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা কর্মসূচি। এদিন রাত ১২.০১ মিনিটে কুতুবদিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, অফিসার্স ইনচার্জ, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা বিএনপি,বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় শহীদ মিনারে। ভাষা শহীদদের প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধা। এদিন সকাল এগারোটার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর তঞ্চঙ্গ্যা। সভায় উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নুরুচ্ছাপা, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, আওয়ামীলীগ নেতা আছাদুল্লাহ চৌধুরী,বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইলিয়াছ রেজাসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষকগণ।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার