নাগরপুরে আওয়ামী লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
রক্তস্নাত ভাষা আন্দোলনের পথ ধরে পাওয়া রাষ্ট্রভাষা প্রাপ্তির দিন, মহান শহীদ দিবস। একইসঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নাগরপুর উপজেলা আওয়ামী লীগ যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে। দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে এবং দিনের কর্মসূচি হিসেবে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলীর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও সাবেক সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটি তারেক শামস্ খান হিমু। আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মোঃ মতিয়ার রহমান মতি, যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বি এম এম জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খালিদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সদস্য ও মোকনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, মামুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জজ কামাল, মহিলা বিষয়ক সম্পাদক রওশনআরা বেগম, সদস্য আওলাদ হোসেন লিটন, মোঃ আব্দুল আলীম মিয়াসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি-সম্পাদক ও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, সফিউর জব্বারসহ অনেকে। একুশের প্রথম প্রহর থেকেই সারাদেশ কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied