ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

পরিত্যক্ত জলাশয়ে কোটি টাকার লবণ উৎপাদন


পটিয়া, চট্টগ্রাম photo পটিয়া, চট্টগ্রাম
প্রকাশিত: ১৫-২-২০২৬ দুপুর ৪:১৭

যুগ যুগ ধরে সমুদ্রের লবণাক্ত পানিই লবণ উৎপাদনের প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু লবণ মিলের পরিত্যক্ত পানি থেকেও যে লবণ উৎপাদন সম্ভব—এ তথ্য এখনো অনেকের অজানা। সেই অজানা সম্ভাবনাকেই বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার ভ্রাম্যমাণ লবণচাষীরা। উদ্ভাবনী উদ্যোগ আর পরিশ্রমে তারা পরিত্যক্ত পানিকেই রূপ দিচ্ছেন আয়ের নতুন উৎসে।
জানা গেছে, প্রায় এক যুগ ধরে পটিয়ার ইন্দ্রপুল এলাকায় লবণ কারখানার পরিত্যক্ত পানি ও মিঠা পানির সংমিশ্রণে প্রায় ১০০ একর খোলা জমিতে লবণ চাষ করা হচ্ছে। পলিথিন ট্রে ব্যবহার করে উৎপাদিত এ লবণ খাবারের উপযোগী না হলেও দেশের বিভিন্ন শিল্পকারখানা, মাছের হ্যাচারি, কৃষিকাজ, মাছ ও চামড়া সংরক্ষণসহ নানা কাজে ব্যবহৃত হচ্ছে। এই উদ্যোগ থেকে প্রতিবছর উৎপাদিত হচ্ছে কোটি টাকার লবণ, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এদিকে, কারখানার পরিত্যক্ত পানি ব্যবহার করে বছরে কোটি টাকার লবণ উৎপাদন হলেও সম্ভাবনাময় এ খাতটির ওপর কার্যকর নজরদারি নেই। পটিয়া বিসিক শিল্পনগর কর্তৃপক্ষ নিয়মিত রিপোর্টিংয়ের কথা বললেও বাস্তব তদারকি সীমিত বলেই অভিযোগ রয়েছে। চাষীদের দাবি, এখন পর্যন্ত এ খাতে কোনো সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা মেলেনি। প্রয়োজনীয় সহায়তা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতা পেলে লবণ উৎপাদন আরও বহুগুণ বাড়ানো সম্ভব—এমন আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
বাঁশখালী উপজেলার ভ্রাম্যমাণ লবণ চাষী জসিম উদ্দিন জানান, তিনি প্রায় এক যুগ ধরে লবণ মিলের পরিত্যক্ত পানি ব্যবহার করে লবণ চাষ করে আসছেন। এবার তিনি ১৬ বিঘা জমিতে এই পদ্ধতিতে লবণ চাষ করেছেন। তার ভাষ্যমতে, প্রতি একর জমিতে প্রায় একশ মণ লবণ উৎপাদন হয় এবং প্রতি সপ্তাহে জমি থেকে লবণ সংগ্রহ করা হয়। তিনি আরও জানান, লবণ মিলের পরিত্যক্ত পানি প্রথমে একটি পুকুরে জমা করা হয়। পরে খালের মিষ্টি পানির সঙ্গে মিশিয়ে খোলা জমিতে পলিথিন ট্রে ব্যবহার করে লবণ উৎপাদন করা হয়। এতে একদিকে পরিত্যক্ত পানি কাজে লাগছে, অন্যদিকে জমির মালিকও আর্থিকভাবে উপকৃত হচ্ছেন।
পটিয়া সদরের ইন্দ্রপুল এলাকার জে.কে. সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজের বিক্রয় ও বিপণন কর্মকর্তা মনসুর আলম জানান, ইন্দ্রপুল এলাকায় প্রায় ১০০ একর জমিতে পরিত্যক্ত পানি ব্যবহার করে বছরে প্রায় ১০ হাজার টন লবণ উৎপাদন হয়। মানভেদে এই লবণের বাজারমূল্য বছরে ১০ কোটি টাকার বেশি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক লবণ মিল মালিক অভিযোগ করেন, পরিত্যক্ত পানি দিয়ে উৎপাদিত এই লবণ খাবার উপযোগী না হলেও কিছু অসাধু ব্যবসায়ী তা খাবার লবণের সঙ্গে মিশিয়ে বাজারজাত করেন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর তদারকি জরুরি বলে তিনি মন্তব্য করেন।
বিসিক সূত্রে জানা যায়, পটিয়া ইন্দ্রপুল এলাকায় এক সময় ৫০–৬০টি লবণ মিল ছিল। তবে বাইপাস সড়ক নির্মাণ ও করোনার প্রভাবে অনেক মিল বন্ধ হয়ে যায়। বর্তমানে সেখানে প্রায় ৩০–৪০টি লবণ মিল চালু রয়েছে। এসব মিলে কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফ থেকে কাঁচামাল এনে খাবার উপযোগী লবণ উৎপাদন করা হয়।
পটিয়া লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক আল্লাই বলেন, পরিত্যক্ত পানি ব্যবহার করে লবণ উৎপাদনের ফলে খালে সরাসরি বর্জ্য পানি পড়ছে না। এতে পানির লবণাক্ততা বাড়ছে না এবং আশপাশের জমিও চাষাবাদের উপযোগী থাকছে। পরিবেশের দিক থেকেও এটি একটি ইতিবাচক উদ্যোগ।
পটিয়া বিসিক শিল্প নগরীর কর্মকর্তা রমেশ চন্দ্র সাহা বলেন, ইন্দ্রপুল এলাকায় কারখানার পরিত্যক্ত পানি ব্যবহার করে বছরে প্রায় ১০ হাজার টন লবণ উৎপাদন হচ্ছে। এটি এই অঞ্চলের জন্য একটি বড় সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। যদিও এই লবণ খাবারের কাজে ব্যবহৃত হয় না, তবে শিল্পকারখানা ও হ্যাচারিতে ব্যবহারের মাধ্যমে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। তবে ভ্রাম্যমাণ এসব চাষী এখনো সরকারি প্রশিক্ষণের আওতায় আসেননি।

এমএসএম / এমএসএম

সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারিকরণে ‘অন্যায়ের অবসান’: পররাষ্ট্র উপদেষ্টা

ফরহাদ হোসেন আজাদকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বোদা-দেবীগঞ্জের মানুষ

বেশী ভোট পাওয়া শাহজাহানকে মন্ত্রী হিসেবে চাচ্ছেন নোয়াখালীবাসী

কুমিল্লার-৯ আসন সহ, ১১টি আসনের ৮৩ প্রার্থীর ৫৭ জনেরই জামানত বাজেয়াপ্ত

নেত্রকোনায় ২৯তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার অনুষ্ঠিত

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, নিজের গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা

পাঁচবিবিতে কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চাঁদপুরে সিলমোহরকৃত ২০৩ ব্যালট উদ্ধারের ঘটনায় আদালতের নির্দেশে মামলা

চাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে যাত্রী নিহত, আহত ১

প্রথমবার বিজয়ী হয়ে সংসদে যাচ্ছেন কুমিল্লার ৬ এমপি

পরিত্যক্ত জলাশয়ে কোটি টাকার লবণ উৎপাদন

নেত্রকোনায় ২৯তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার অনুষ্ঠিত

মানিকগঞ্জে কাচ্চি ডাইনের খাবার খেয়ে তিনজন হাসপাতালে ভর্তি