ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহিদ দিবস পালিত


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২১-২-২০২৩ রাত ১১:২৯
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি আয়োজনে প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানু্ষ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর উপস্থিত সকলে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন। শহীদ মিনারে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ,সহকারি পুলিশ সুপার সার্কেল জাহাঙ্গীর হোসেন,সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী,ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজীত সাহা,পল্লী বিদ্যুতের ডিজি এম নেজাবুল হক,ওসি গুলফামুল ইসলাম,আ.লীগ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ সহ উপজেলা আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
 
মঙ্গলবার ২১শে ফেব্রুয়ারি কলেজ মাঠে বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাংকন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং শিল্পিরা সংগীত পরিবেশন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সাবেক এমপি ইয়াসিন আলী,ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, আ’লীগ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, ওসি গুলফামুল ইসলাম,কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ,পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,অধ্যক্ষ মহাদেব বসাক, মহিলা আ.লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,রাণীশংকৈল প্রেসক্লাব (পূরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ। 
 
এছাড়াও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক ও উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির