ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

আজকের শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন : এমপি শাওন


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২২-২-২০২৩ দুপুর ৩:৪৪
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আগামী স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট প্রজন্ম তৈরিতে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই পড়ালেখার পাশাপাশি শিশুদের বিকাশের জন্য নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। আজকের শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন। 
বুধবার সকালে ভোলার তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মিনি শিশু পার্ক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 
এমপি শাওন আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের ভালোবাসতেন। তারই ধারাবাহিকতায় তজুমদ্দিনের কোমলমতি শিশুদের জন্য মিনি পার্ক স্থাপন করা হয়েছে। এতে করে চিত্তবিনোদন পাবে এ অঞ্চলের শিশুরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দারসহ আরও অনেকে। 

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত