বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ২৪ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা এবং উপসর্গ নিয়ে আরো ২৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ছয়জন এবং উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন। একই সময় আক্রান্ত হয়েছেন আরো ১৪৪ জন ও সুস্থ হয়েছেন ১৩৬ জন। শনিবার (২৪ জুলাই) জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনায় গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- দুপচাঁচিয়ার শিশির চন্দ্র (৭০), সদরের সরদার রহমতুল্লাহ (৮৩), শেরপুরের জাহানারা (৭৩), গাবতলীর সামেদ আলী (৯৫), শেরপুরের চাঁন মিয়া (৪৫) এবং সদরের সেলিনা (৬৯)। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৮ জন বগুড়ার করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ছিলেন।
ডা. তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় জেলা দুটি পিসিআর ল্যাবে ৩৪৫ নমুনা পরীক্ষা করে নতুন ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ১২৬ জন, ঢাকায় পাঠানো ৪৯ নমুনায় আটজন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪ নমুনায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪১ দশমিক ৭৩ শতাংশ। আক্রান্তদের মধ্যে সদরের ১০০ জন, সোনাতলার ১৪ জন, গাবতলীর ১৩ জন, দুপচাঁচিয়ার ১০ জন, শাজাহানপুরের তিনজন এবং শিবগঞ্জ, আদমদীঘি, শেরপুর ও কাহালুর একজন করে রয়েছেন। এ ছাড়া একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন আরও ১৩৬ জন।
ডা. তুহিন আরো জানান, জেলায় এ পর্যন্ত ১৭ হাজার ৮৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪২২ জন এবং ৫৩৩ জন মারা গেছে। বর্তমানে জেলায় ১ হাজার ৮৯৭ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
জামান / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের