ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সাভারে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২২-২-২০২৩ দুপুর ৪:১

সাভারে পূর্ব শত্রুতার জের ধরে এক গাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে অস্ত্রধারী সন্ত্রাসী। অস্ত্রধারী সন্ত্রাসীর নির্মমতায় এলাকাবাসী চরম আতঙ্কে দিন পার করছেন। আজ, বুধবার ( ২২ ফেব্রুয়ারি)  সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যবসায়ী সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে মারা যায়। 

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।পুলিশ বলছে, গেল ১৮ ফেব্রুয়ারি রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ব্যস্ত নগরী হেমায়েতপুর বাসস্ট্যান্ডে প্রকাশ্যে পূর্ব শত্রুতার জের ধরে গাড়ি ব্যবসায়ী শাহাব উদ্দিন ও মুসাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে যাদুরচর এলাকার শীর্ষ সন্ত্রাসী রকিবুল ইসলাম ফয়সালও তার লোকজন। 

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী শাহাব উদ্দিন ও মুসাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। পরে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ী শাহাব উদ্দিদের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন আরেক ব্যবসায়ী মুসারও অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এঘটনায় হেমায়েতপুরের যাদুরচর এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। অস্ত্রধারী সন্ত্রাসী রকিবুল ইসলাম ফয়সাল এলাকায় ফিল্মি স্টাইলে সন্ত্রাসীত্ব কায়েম করে মানুষের জন জীবনে বিপর্যয় নেমে এনেছে। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত ব্যবসায়ী শাহাব উদ্দিন হেমায়েতপুরের যাদুরচর এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে। এছাড়া অভিযুক্ত হত্যাকারী ফয়সাল ওই এলাকার কিয়াম উদ্দিনের ছেলে।

অপরদিকে আশুলিয়ার গুমাইল এলাকায় সকালে ক্রিকেট খেলার সময় এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার